অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফিলিস্তিনকে মুক্ত করার আহ্বান জামালের

ফিলিস্তিনে হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসারাইল। হত্যাযজ্ঞের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নারী-শিশু সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। প্রতিবাদে মুখর সবাই। ক্রীড়াবিদেরাও এর বাইরে নন। তারাও নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি জানাচ্ছেন সংহতি। দাবি তুলছেন অবিলম্বে ইসরাইলি বাহিনীর অত্যাচার বন্ধ করার। টানা এগারোতম দিনের মতো চলছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর এই বর্বরতা। পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

এই যেমন পাকিস্তানের কিংবদন্তি পেসার সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ‘এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্যাতিত ফিলিস্তিনদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটারে আপলোড করেছেন বুমবুম তারকা। ক্যাপশনে লিখেছেন-ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে।

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড