আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতএকশ’ বছর ধরে যদি একটি মাছ পানিতে দাপিয়ে বেড়ায়, তাহলে অবাক হতেই হয়। এমনই একটি শতবর্ষী স্টারজিওন মাছ ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট নদীতে। বিশাল আকারের ওই মাছটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট নদীতে ধরা পড়া বিশালকায় ওই মাছটির ওজন ৯০ কেজির বেশি। লম্বায় এটি ৬ ফুট ১০ ইঞ্চি। আর ঘেরে প্রায় ৪ ফুটের কাছাকাছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারীর মনেই প্রশ্ন জেগেছে, এত এত দূষণের পরও মাছটি ১০০ বছর ধরে কেমন করে বেঁচে আছে? জেসন কাহলার নামের একজন লিখেছেন, ‘দূষণ ছাপিয়ে মাছটি বছরের পর বছর দিব্যি বেঁচে আছে। এটা অবাক করার মতো।’ মাছটি আবারও নদীতে ছেড়ে দেয়ার প্রশংসা করে আরেকজন লিখেছেন, বিশালাকার মাছটির বাকি জীবনও শান্তিতেই থাকা উচিত। মিশিগানে স্বাদু পানির স্টারজিওন মাছকে বিপন্নের হুমকিতে থাকা প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস। অঙ্গরাজ্যটিতে এ প্রজাতির মাছের বাণিজ্যিক শিকার শাস্তি যোগ্য অপরাধ। স্বাদুপানির প্রাপ্তবয়স্ক একটি স্টারজিওন মাছ লম্বায় সাত ফুট পর্যন্ত হতে পারে। সাধারণত একটি পুরুষ স্টারজিওন মাছ গড়ে ৫৫ বছর বাঁচে। তবে মেয়ে মাছের আয়ু আরও বেশি। এরা বাঁচে ৭০ থেকে ১০০ বছর। (সূত্র : ডেইলি মেইল)
বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি