অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সৈয়্যদ আহমদ সিরিকোটির ৬২তম সালানা ওরস সম্পন্ন

আনজুমান--রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহ.-এর ৬২তম সালানা ওরস মাহফিল  নগরীর আলমগীর খানকায় অনুষ্ঠিত হয়। উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশসহ উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তিনি। তিনি ইসলামের সঠিক রূপরেখার আহলে সুন্নাতের আক্বীদা সুফিবাদ প্রসারে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠান আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সামশদ্দীন, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবিলিকেসন্স সেক্রেটারি অধ্যাপক কাজী সামশর রহমান, জামেয়ার চেয়ারম্যান অধ্যাপক দিদারুল ইসলাম, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। জীবন কর্মের উপর আলোচনা করেন জামেয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক এম মান্নান, আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী, হাফেজ আশরাফুজ্জমান আলকাদেরী প্রমুখ। সালানা ওরস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে বোখারী, আলোচনা সভা, মিলাদ বিশেষ মোনাজাত।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার