আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতকোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। ফুটবলের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি অস্কার তাবারেজের দল। এবার যেন কিছুটা ছন্দ ফিরেছে দলটিতে। বলিভিয়াকে হারিয়ে এবার অবশ্য শেষ আটে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। শেষ রাতে ‘এ’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে লুইস সুয়ারেজ-এদিনসন কাভানিরা। এবারের কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করলেও গোল পাননি সুয়ারেজ বা কাভানি। উরুগুয়ের সমতাসূচক গোলটি ছিল চিলির আর্তুরো ভিদালের আত্মঘাতী। এদিন বলিভিয়ার বিপক্ষেও প্রথম গোলটি ছিল আত্মঘাতী। ৭৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি অবশ্য করেছেন কাভানি। আরেক ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় চিলি। দুই অর্ধে দুটি গোল করে চিলির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় প্যারাগুয়ে। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো তাদেরও। আর্তুরো ভিদাল-এদুয়ার্দো ভার্হাসদের চিলির তুলনায় প্যারাগুয়ে দুর্বল প্রতিপক্ষ হলেও দুই অর্ধেই ভালো খেলেছে। ম্যাচের শুরু থেকেই গতি ও পাসের মিশেলে চিলি রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিলেন মিগুয়েল আলমিরন ও কার্লোস গঞ্জালেসরা। এই ধারাবাহিকতায় ৩৩ মিনিটে গোল আদায় করে নেয় প্যারাগুয়ে। আলমিরনের কর্নার থেকে চিলি রক্ষণকে ফাঁকি দিয়ে হেডে গোলটি করেন প্যারাগুয়ে ফরোয়ার্ড ব্রায়ান সামুদিও। বিরতির পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে প্যারাগুয়ের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন আলমিরন। ম্যাচের ৭১ মিনিটে খেলা থামিয়ে পেনাল্টির আবেদন করেও রেফারির সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনতে পারেনি চিলি।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার