আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতএকবার
ভাবুন তো যে একই
গাছের একটি ডালে ল্যাংড়া
ঝুলছে, সেই গাছেরই আবার
অন্য ডালে ঝুলে আছে
আমরূপালী। আমরূপালী থেকে চোখ সরতেই
হয়তো দেখতে পাবেন পাতার ফাঁকে উঁকি মারছে ফজলি!
এই বিরল দৃশ্য দেখতে
হলে যেতে হবে প্রতিবেশী
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরে। জানা গেছে, সাহারানপুর
জেলার কম্পানিবাগ অঞ্চলে রয়েছে হর্টিকালচার অ্যান্ড স্ট্যাডিং হার্ট। সেখানে গাছপালা নিয়ে নানা ধরনের
গবেষণা চলে। এই গবেষণাকেন্দ্রেই
স¤প্রতি একটি গাছে ১২১
জাতের আম ফলেছে। কী
কী আম ফলেছে ওই
গাছে? দশেরি, ল্যাংড়া, চৌসা, রামকেলা, আমরূপালী, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর রাজীবের মতো আম তো
আছেই। এ ছাড়া লখনউ
সফেদা, টমি অ্যাট কিংস,
পুসা সৌর, সেনসেশন, রাতাউল,
কলমি মালদা ম্যাঙ্গো, বোম্বে, স্মিথ, ম্যাগনিফেরা জালোনি, গোলা বুলন্দশহর, লারাঙ্কু,
এলআর স্পেশাল, আলামপুর বেনিশা, আসোজিয়া দেওবন্দের মতো আমও আছে
ওই গাছে। এই বিশেষ আমগাছের
পরিচর্যার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত
লোক রাখা হয়েছে। কিভাবে
সম্ভব হলো এই ফলন?
এটা সম্ভব হয়েছে গ্রাফটিংয়ের দ্বারা। বিভিন্ন প্রজাতির আমগাছের ডাল ওই গাছটির
ডালের সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে জুড়ে দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে সেগুলো থেকেই
আলাদা প্রজাতির আম ফলেছে। উদ্ভিদের
ক্ষেত্রে গ্রাফটিং খুবই সাধারণ প্রক্রিয়া।
(সূত্র: এবিপি।)
বছরের শেষ চন্দ্রগ্রহণ কাল কতক্ষণ চলবে? কীভাবে দেখবেন?
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি
জানা অজানা ঘোগ নামের প্রাণীটি