আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতকরোনা
ভাইরাস মহামারির কারণে বাংলাদেশের ৭৭ শতাংশ পরিবারের
গড় মাসিক আয় কমেছে। আর
৩১ শতাংশ পরিবারে ঋণ বেড়ে গেছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা প্রতিবেদনে
এ তথ্য জানানো হয়।
বেসরকারি সংস্থা
ব্র্যাক, ইউএন উইমেন বাংলাদেশ
ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি
যৌথভাবে এই গবেষণা চালায়।
‘কোভিড-১৯-এর কারণে
জনমিতিক ও আর্থসামাজিক পরিবর্তনসমূহ:
নতুন পরিস্থিতির চ্যালেঞ্জ’ শীর্ষক এই গবেষণার ফলাফল
গত বুধবার রাতে এক ভার্চুয়াল
সংলাপে তুলে ধরেন ব্র্যাক
বাংলাদেশের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। এতে জানানো হয়
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশে
বাল্যবিবাহ বেড়ে গেছে। ব্র্যাকের
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০
সালের ১০ ডিসেম্বর থেকে
২৫ ডিসেম্বর পর্যন্ত এতে ৬ হাজার
৩৭০টি খানার ওপর এই জরিপ
চালানো হয়। গবেষণায় দেখা
যায়, মহামারির কারণে ৭৭ শতাংশ পরিবারে
গড় মাসিক আয় কমেছে। ৩৪
শতাংশ পরিবারের কেউ না কেউ
চাকরি বা আয়ের সক্ষমতা
হারিয়েছেন। গবেষণায় অংশ নেয়া পরিবারগুলোর
গড় মাসিক সঞ্চয় ৬২ ভাগ কমে
গেছে, ঋণের পরিমাণ বেড়েছে
৩১ শতাংশ। এছাড়া গ্রামে বা মফস্বল শহরে
ফিরে যাওয়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসীদের
প্রায় ৭৭ শতাংশ মনে
করেন, কাজ বা চাকরি
খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন হয়ে
দাঁড়াবে। খানাগুলোর প্রায় ২৫ শতাংশ ফেরত
আসা আন্তর্জাতিক অভিবাসী অভিবাসন ঋণ পরিশোধ নিয়ে
উদ্বেগে রয়েছেন, যার পরিমাণ ৭৬
হাজার টাকা থেকে সাত
লাখ টাকা পর্যন্ত। মহামারিকালে
পরিবারগুলোতে গড়ে মাসিক রেমিট্যান্স
৫৮ শতাংশ কমে যাওয়ার তথ্যও
উঠে এসেছে। দীর্ঘসময় স্কুল বন্ধ থাকায় বাল্যবিবাহ
বেড়ে গেছে। অর্থনৈতিক সংকটে পড়া পরিবারগুলো কন্যা
সন্তানদের বাল্যবিবাহের দিকে ঠেলে দিচ্ছে।
এই অবস্থা থেকে বাঁচতে এসব
পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে হবে, সামাজিক
নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। সংলাপে
আরো বক্তব্য দেন কলম্বিয়া ইউনিভার্সিটির
স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড
পাবলিক অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত পরিচালক ড. ডেনিয়েল নাওজোকস,
ব্র্যাক ইউএসএ এর পরিচালক (স্বাস্থ্য)
ড. এডাম সোয়ার্টজ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার