অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

৫ মাসেই পাথর শিশু!

বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।

জন্ম নেয় লেক্সি। জন্মের পর সেভাবে কোনও অস্বাভাবিকতা চোখে পড়ে না বাবা-মায়ের। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার বাবা-মা লক্ষ্য করেন শিশুটি পায়ের বুড়ো আঙুল নাড়াতে পারছে না। এমনকি পায়ের পাতার মাপ তার বয়সী আর পাঁচটা শিশুর থেকে অনেকটাই বড়। বিষয়টি অস্বাভাবিক থাকায় মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই জীবনের সব থেকে শকিং খবরটি পান রিবনস দম্পতি। জানা গেছে, একটি অতি বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের লেক্সি। এই রোগে কঙ্কালের উপর হাড় গজিয়ে যায়। পেশি টেন্ডন কিংবা লিগামেন্টের মতো সংযোগকারী টিস্যুর জায়গাতেও হাড় গজিয়ে যায়। অসার হয়ে যায় শরীর। এই রোগে আক্রান্তের নড়াচড়ার ক্ষমতা একেবারেই চলে যায়। শয্যাশায়ী হয়েও ৪০ বছরের বেশি বাঁচে না আক্রান্ত। পাঁচ মাসের শিশুর এত কঠিন রোগে আক্রান্ত তা মানতে পারেন না তার বাবা-মা। অন্যান্য বাচ্চাদের মতোই খিলখিলিয়ে সারাদিন হাসে লেক্সি। হাত-পা ছুঁড়ে খেলা করে। কান্নাকাটিও তেমন নেই। কিন্তু চিকিৎসকেরা বলেই দিয়েছেন তার অবশ্যম্ভাবী পরিণতি। বাকি সন্তানের বাবা-মায়েদের এই বিরল রোগ নিয়ে সচেতন করতে লেক্সির মা-বাবা সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন ক্যাম্পেন। তাদের এক রত্তির মতো আরও কোনও দুধের শিশু এমন রোগে আক্রান্ত হলে যাতে সচেতন হওয়া যায়। (সূত্র : ইউকে মিরর।)

সম্পর্কিত খবর

‘নতুন কুঁড়ি’র কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ-মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা

ত্রাণ কার্যক্রমে শিশুদের অবদান মানবতার এক উজ্জ্বল উদাহরণ

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ।

শিশুর দৈর্ঘ্য ৯ ইঞ্চি ওজন ১১ আউন্স

জুলাই মাসে মাত্র ১১ আউন্সের ওজন নিয়ে পৃথিবীতে এসেছিল কনোর নামের ওই শিশু। যার দৈর্ঘ্য টেনেটুনে ৯ ইঞ্চি। আর ওজন হিসেব করল তা ছিল একটি সোডা ক্যানের থেকেও কম! খুবই বিরল এ ঘটনা দেখে চিকিৎসকেরা বলেছিলেন, জন্ম নেয়ার মতো আকারই আসলে ছিল না কনোরের। জন্মের পরে কনোরের বাবা নিজের এক হাতের তালুতে ধরে রাখতে পারতেন ওই শিশুকে। আবার তার হাতের তালুতেই পুরো শুইয়ে দেয়া যেত কনোরকে। নিউইয়র্কের

পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ

১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ। সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।