আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার, ০৮ সেপ্টেম্বর ২০২৫: শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ-মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন,শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এই আয়োজনকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে।
সচিব মাহবুবা ফারজানা জানান,‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার মাধ্যমে দেশের অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন,যারা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন,ভবিষ্যতেও এই প্রতিযোগিতা থেকে নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান শিল্পী উঠে আসবে। একইসঙ্গে তিনি বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। প্রতিযোগিতা আয়োজনে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য তিনি কর্মশালায় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসকদের সহযোগিতা প্রদানের আহ্বান জানান। সচিব বলেন, এখানে প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান,যাতে প্রতিযোগিতাটি যথাযথভাবে বাস্তবায়িত হয়।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন,‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের জন্য একটি অনন্য অনুষ্ঠান। দীর্ঘ ২০ বছর পর প্রতিযোগিতা শুরু হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন,এই প্রতিযোগিতা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিটিভির উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন। দিনব্যাপী এই কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ।
জুলাই মাসে মাত্র ১১ আউন্সের ওজন নিয়ে পৃথিবীতে এসেছিল কনোর নামের ওই শিশু। যার দৈর্ঘ্য টেনেটুনে ৯ ইঞ্চি। আর ওজন হিসেব করল তা ছিল একটি সোডা ক্যানের থেকেও কম! খুবই বিরল এ ঘটনা দেখে চিকিৎসকেরা বলেছিলেন, জন্ম নেয়ার মতো আকারই আসলে ছিল না কনোরের। জন্মের পরে কনোরের বাবা নিজের এক হাতের তালুতে ধরে রাখতে পারতেন ওই শিশুকে। আবার তার হাতের তালুতেই পুরো শুইয়ে দেয়া যেত কনোরকে। নিউইয়র্কের
বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।
১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ। সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।