আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতসদ্যজাত শিশু তো ছোটই হয়, কিন্তু এত ছোট হবে তা মা-বাবার তো ধারণার বাইরে ছিল, ডাক্তাররাও কল্পনা করতে পারেননি।
জুলাই মাসে মাত্র ১১ আউন্সের ওজন নিয়ে পৃথিবীতে এসেছিল কনোর
নামের ওই শিশু। যার দৈর্ঘ্য টেনেটুনে ৯ ইঞ্চি। আর ওজন হিসেব করল তা ছিল একটি সোডা
ক্যানের থেকেও কম! খুবই বিরল এ ঘটনা দেখে চিকিৎসকেরা বলেছিলেন, জন্ম নেয়ার মতো আকারই আসলে ছিল না কনোরের। জন্মের পরে
কনোরের বাবা নিজের এক হাতের তালুতে ধরে রাখতে পারতেন ওই শিশুকে। আবার তার হাতের
তালুতেই পুরো শুইয়ে দেয়া যেত কনোরকে।
নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে ব্লাইথেডেল চিলড্রেনস
হাসপাতালের শিশুবিভাগের প্রধান ডেনিস ডেভিডসন জানান, কনোর সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে বেঁচে থাকা সবচেয়ে ছোট শিশুদের অন্যতম। যখন
চিকিৎসকেরা কনোরকে জ্যামি এবং জন ফোরিওয়ের সাথে অর্থাৎ তার মা-বাবার সাথে বাড়ি
যাওয়ার অনুমতি দেন তখন তার ওজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ পাউন্ড, জন্মের সময়ের ১৫ গুণ বেশী!
২৯ বছর বয়সী জ্যামি ফোরিও বলেন, জন্মের সময় মাত্র নয় ইঞ্চি লম্বা ছিল কনোর। কিন্তু নিজের
লড়াইয়ে জিতে গিয়েছে সে। ডেভিডসন বলেন,
ওর বাবা
মা অবিশ্বাস্যভাবে কনোরের ক্লিনিকাল অবস্থার সামান্যতম বিষয়গুলোও পর্যবেক্ষণ করত, এর মধ্যে ছিল দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এবং খাওয়ানোর সমস্যা ইত্যাদি।
কনোরের বাবা জন বলেন,
“আমরা
অবশেষে ওকে এখানে আনতে পেরে খুব খুশি,
কিন্তু
এখন আরও কাজ ও দায়িত্ব বাড়ছে। এখন আমাদেরকেই তার পুরো যতœ নিতে হবে। ডাক্তাররা বলেছেন যে সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যে
ওর সম্পূরক অক্সিজেন বন্ধ করা হবে। জন বলেন,
ভবিষ্যতে
আমার আশা, ও একটি স্বাভাবিক শৈশব পাবেই।
উলেখ্য, একটি জরুরী সি-সেকশন
জন্মের মধ্যে দিয়ে ডেলিভারি হয় কনোরের এবং মারিয়া ফেরারি চিলড্রেনস হাসপাতালের
নবজাতকদের আইসিইউতে পাঁচ মাস রাখা হয় তাকে,
পরে
ব্লাইথেডেল চিলড্রেন হাসপাতাল রাখা হয় আরো চার মাস।
জ্যামি ফোরিওর গর্ভধারণের ২৫তম সপ্তাহে চিকিৎসকেরা তাকে
জানিয়েছিলেন, যে কনোরের বিকাশের জন্য
পর্যাপ্ত পুষ্টি পাওয়া যাচ্ছে না। জ্যামির প্ল্যাসেন্টার মধ্যে কিছু সমস্যা থাকায়
কনোর স্বাভাবিক হারে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারছিল না। এক
সপ্তাহ পরেই, চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন যে
একটি জরুরী সি-সেকশন প্রয়োজন।
জ্যামি ফোরিও বলেন,
আমরা
জানতাম যে এটা ঝুঁকিপূর্ণ, তারপরও আমরা বলতাম, যা যা করা আমাদের পক্ষে সম্ভব তার সবই করবো। তাদের আশা ছিল, যাই কিছু হোক না কেন,
শেষ
পর্যন্ত সুস্থ ও শক্তিশালী হয়ে উঠবেই তাদের সন্তান।
তাদের সে আশা বিফলে যায়নি। ক্রমেই সুস্থ হয়ে উঠছে কনোর। আশা
করা যাচ্ছে, কিছুটা দুর্বলতা থাকলেও এক
সময় পূর্ণ সুস্থ হয় ওঠবে বিরল জন্মের এই শিশু।
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ-মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা
টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ।
বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।
১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ। সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন।