অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল ইউরোপিয়ান ফুটবলে

মো. আবিদুজ্জামান


ভীষণ তাৎপর্যপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মহাদেশটির ক্লাব পর্যায়ের সকল প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে তারা। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা।  সংস্থাটির ক্লাব কম্পিটিশন কমিটি নারী ফুটবল কমিটির করা সুপারিশের অনুমোদন দিয়েছে তাদের নির্বাহী কমিটি।

২০২১-২২ মৌসুম থেকে উয়েফার সব ধরনের (পুরুষ, নারী যুব পর্যায়ের) ক্লাব প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম আর থাকছে না। নকআউট পর্বের পাশাপাশি বাছাইপর্বেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত। ১৯৬৫-৬৬ মৌসুমে অ্যাওয়ে গোলের নিয়ম চালু করেছিল উয়েফা। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে দুই দলের গোলসংখ্যা সমান হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করা দলকে জয়ী ঘোষণা করা হতো।

এখন থেকে দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানে দুই অর্ধে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা হবে। তাতেও সমতা না কাটলে ফল নির্ধারিত হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে। অ্যাওয়ে গোল বাতিলের প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন বলেছেন, ‘১৯৬৫ সালে চালুর পর থেকে উয়েফার প্রতিযোগিতাগুলোর অবিচ্ছেদ্য অংশ ছিল অ্যাওয়ে গোল। কিন্তু গত কয়েক বছরে উয়েফার বিভিন্ন সভায় এই নিয়ম বাতিলের বিষয়ে আলোচনা হয়েছে।সকলের সম্মতি না পেলেও এর যথার্থতা বিবেচনায় নিয়েই এমনটা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে অবশ্য সবাই সম্মত হননি। কিন্তু কোচ, ভক্ত ফুটবলের সঙ্গে জড়িত অনেকেই এটার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ম বাতিলের পরামর্শ দিয়েছেন।

উয়েফার বিবৃতিতে পরিসংখ্যানের মাধ্যমে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিলের যুক্তিও দেওয়া হয়েছে। তারা বলেছে, গত শতাব্দীর সত্তরের দশকের মাঝামাঝি সময়ের পর থেকে ঘরের মাঠ প্রতিপক্ষের মাঠে জয়ের ব্যবধান ক্রমান্বয়ে কমে এসেছে। সে সময়ে ৬১ ভাগ ম্যাচে স্বাগতিক দল জয় পেত। এখন তা কমে ৪৭ ভাগে নেমেছে। অন্যদিকে, বিবেচনাধীন সময়ে প্রতিপক্ষের মাঠে জয়ের হার ১৯ থেকে ৩০ শতাংশে উন্নীত হয়েছে।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার