আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ জানুয়ারী ২০২৬: বরিশাল দক্ষিণ জেলা বিএনপির রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে দলীয় ভাঙন। জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার প্রায় ৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদত, পৌর আমির মো. কাওছার হোসাইনসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও অবমূল্যায়নের অভিযোগ তুলে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেন মাহবুব মাস্টার। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর ধরে হামলা, মামলা, জেল ও নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছেন। নিবেদিতপ্রাণ কর্মী হওয়া সত্ত্বেও বর্তমানে দল থেকে তিনি বঞ্চিত, লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের পর বরিশাল ও বানারীপাড়া বিএনপির তৃণমূল রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, পদত্যাগের আগে বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ নিজের ফেসবুক পোস্টে তিনি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন, দেয়ার ছিল অনেক, দিয়েছিও অনেক, চাওয়া ছিল শুধু একটু মূল্যায়ন আর যোগ্য আসন। ব্যর্থতা কার? আমার? আরেক আবেগঘন পোস্টে তিনি বলেন, দলের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার তিনি রেখেছেন, কিন্তু এখন সুবাতাস বইতে শুরু করায় হয়তো তার প্রয়োজন ফুরিয়ে গেছে।
পরে পদত্যাগপত্র ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, একজন নেতার ভয়ঙ্কর ইগো এবং কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল থেকে অব্যাহতি নিলাম। দীর্ঘ ৪৫ বছরের আন্দোলন-সংগ্রামে ঘাত-প্রতিঘাত সহ্য করা ত্যাগী নেতাকর্মীদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা