আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম সংসদ নির্বাচনে থেকে সরে গেছেন। এতে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিনে দৌলতখানে উপজেলা জামায়াতের নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল। এলাকায় গুঞ্জন ছিল, জামায়াতের প্রার্থী জোটের সবুজ সংকেত পান নি।
শুক্রবার রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক জানান, কেন্দ্রীয় ১০ দলের ইসলামী জোটের প্রার্থী ছাতা প্রতীকের এলডিপির মোখফার উদ্দিন চৌধুরীকে ভোলা-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা জোটের প্রার্থীকে এখনও কোনোভাবে ডেকেওনি এবং সহযোগিতাও চাননি। তবে জামায়াত তাদের সংগঠনিক কাজ করে যাবে।
বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আমির ও আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ১০ দলীয় ইসলামী জোটের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ইসলাহী স্বার্থের কথা বিবেচনা করে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি কোনো দুর্বলতা বা ভয়ের কারণে নয়, বরং সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য ও আল্লাহর সন্তুষ্টির পথের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত।
তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্তে কিছু মানুষের মনে কষ্ট বা প্রশ্ন উঠতে পারে, তবু তারা বিশ্বাস করেন আল্লাহ যে পথে কল্যাণ রেখেছেন, সেই পথে তাদের অবিচল থাকা উচিত। এক ধাপ পিছিয়ে গেলেও আদর্শ ও ন্যায়ের সংগ্রাম থেমে থাকবে না।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা