অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সার্জিক্যাল মাস্ক এর ব্যবহার

গ্রন্থনা: উসামা মোহাম্মদ

সার্জিজ্যাল মাস্কের ভিতরের দিক সাদা! এটা টিস্যু পেপারের ন্যায়।  টিস্যু পেপার এর কাজই হল শুষে নেয়া বা এ্যাবজর্ব করা। সার্জিক্যাল মাস্কের ভিতরের সাদা লেয়ারও আপনার নাক বা মুখ থেকে জলীয় বাস্পসহ সমস্ত সিক্রেশন আটকে দেয়! শুষে নেয়। এমনকি আপনার কাছ থেকে বের হওয়া জীবানু আটকে দিয়ে বাইরে যেতে দেয় না! সার্জিক্যাল মাস্কের বাহিরের নীল দিক পলিথিনের ন্যায়। পলিথিন কিছু আটকাতে দেয় না!

পানি বা ময়লা লাগা মাত্রই পড়ে যায়। এটা পিচ্ছিল কিছুই আটকায় না! নন স্টিকি। সার্জিক্যাল মাস্কের বাইরের দিকও তাই! যাই এসে লাগুক,  আটকাতে দেয় না!

প্রশ্ন: তাহলে সার্জিক্যাল মাস্কের কোন অংশ ভিতরে, কোন অংশ বাইরে রাখা দরকার?

উত্তর খুব সহজ। নীল অংশ বাইরে, সাদা অংশ ভিতরে! সব সময় এভাবেই পরতে হবে।

প্রশ্ন: কত সময় একটা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার করা যাবে?

৬ থেকে ৮ ঘন্টা!

প্রশ: মাস্ক কি ধুয়ে বা অন্যভাবে পরিস্কার করা যাবে!

উত্তর: না। একেবারেই না। এটা ওয়ান টাইম ইউজ। মানে কেবলমাত্র একবারই ব্যবহার যোগ্য!

প্রশ্ন: দুইটা পরলে কি লাভ বেশি?

উত্তর: এমন কোন কথা নাই! দুইটার চেয়ে ফিটিং ভাল হওয়া জরুরী। সার্জিক্যাল মাস্কের উপর একটা কাপড়ের মাস্ক পরে নিলে ফিটিংটা ভাল হয়!

প্রশ্ন: গরীবের এন ৯৫ মাস্ক কাকে বলে?

উত্তর: সার্জিক্যাল মাস্কের উপর একটা কাপড়ের মাস্ক পরে নিলে প্রটেকশন ক্ষমতা প্রায় ৯৫% হয়ে যায়। সেজন্য এটাকেই গরীবের এন ৯৫ মাস্ক বলে।

প্রশ: আমি গরীব এতো সার্জিক্যাল মাস্ক পামু কই?

উত্তর: অসুবিধা নাই। আপনি ৩ লেয়ারের কাপড়ের মাস্ক পরবেন। এটা ধুয়ে ধুয়ে অনেকদিন পরবেন।

প্রশ্ন: কাপড়ের মাস্কে লাভ হবে তো? হবে অবশ্যই। সামর্থ থাকলে চাইনিজ বিরানী খাবেন। না থাকলে পান্তা ভাত। জীবন তো চালাতে হবে! তাই না?

প্রশ্ন:  সার্জিক্যাল মাস্ক নিয়ে অনেকে অনেক কথা বলে, কোনটা ঠিক?

উত্তর: যা বলেছি এটাই ঠিক এর স্বপক্ষে প্রমাণও আছে এখানে। বাকী সিদ্ধান্ত আপনার।

কয়েকটি ভুল;

১. আপনজন/সহকর্মীদের সামনে মাস্ক খুলে বসে থাকা।

২. কারো সাথে কথা বলার সময় মাস্ক খুলে কথা বলা। মাস্ক দিয়ে নাক মুখ না ঢেকে থুতনিতে মাস্ক রাখা। নিজেকে সুরক্ষার সর্বোত্তম উপায় মাস্ক নিজে পরুন অন্যকে পরতে বলুন...না পরলে প্রতিবাদ করুন! প্রতিবাদ করে ঝামেলায় পড়লে নিজ দায়িত্বে ভদ্রোচিত ভাবে মিটমাট করুন! 

সম্পর্কিত খবর

গ্লোবাল ডায়াবেটিস নিয়ে নতুন উদ্বেগ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বিশ্বব্যাপী ডায়াবেটিস পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন প্রকৃত অর্থেই বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির বড় সতর্কবার্তা দিচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) প্রকাশিত সর্বশেষ অ্যাটলাসে উঠে এসেছে, পৃথিবীর প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এই রোগে ভুগছেন। ২০ থেকে ৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর

হাসপাতালে ভেন্টিলেশন কাদের জন্য এতে কী জানা যায়

হঠাৎ হাসপাতালে কোনো রোগীকে ভেন্টিলেশনে নেওয়ার কথা জানলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বাস্তবে ভেন্টিলেটর এমন একটি চিকিৎসা-সহায়ক যন্ত্র, যা বিপদে পড়া রোগীর শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ ভাষায় বোঝার জন্য বিষয়টি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। ভেন্টিলেশন কী, কেন দিতে হয় এবং

কিডনি ঠিক আছে কিনা জানা যাবে ঘরেই করা সহজ পরীক্ষায়

আপনি কি জানেন আমাদের দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কিডনী যা,দেখতে শান্ত,কথা না বলা এই দুই ছোট্ট অঙ্গ কিন্তু শরীরের নেপথ্যের নায়ক। কিডনি চুপচাপ নিজের কাজ করে যায়, আর সমস্যায় পড়লেও খুব একটা শব্দ করে না। তবুও শরীরের বর্জ্য ফেলা,পানি নিয়ন্ত্রণ,রক্তচাপ সামলানো সবকিছুরই বড় দায়িত্ব

কিডনি বা পিত্তথলির পাথর কেনো হয়, কী ভাবে এ প্রবণতা আটকানো যায়

কিডনি হোক বা পিত্তথলি, দৈনন্দিন ভুলেই পাথর হয়, কী ভাবে এমন প্রবণতা আটকানো সম্ভব? কিডনিতে এক বার পাথর হলে, আবার তা হতে পারে। পিত্তথলিতেও পাথর হতে পারে দৈনন্দিন জীবনযাপনে নিয়ন্ত্রণ না আনলেই। কী ভাবে সেই ঝুঁকি এড়াবেন?