অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সরে দাঁড়ালেন না বিএনপির বিদ্রোহীরা : অর্ধশতাধিক আসনে সমীকরণে শঙ্কা

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ জানুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দেশের অন্তত অর্ধশতাধিক সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়ে গেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও এসব বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ান নি। এতে দলীয় ঐক্য ও ভোটের হিসাব মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় অনেক ত্যাগী নেতা মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, আবার কেউ প্রকাশ্যেই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রিয় এসব নেতার কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, অনেক মনোনয়নপ্রত্যাশী দীর্ঘদিন মাঠে কাজ করলেও রাজনৈতিক বাস্তবতা ও কৌশলগত কারণে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এতে অসন্তোষ তৈরি হয়। বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড় করাতে চেষ্টা করা হলেও অনেকেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে রয়ে গেছেন। দলীয়ভাবে জানানো হয়েছে, যারা দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজন নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারও করা হয়েছে।

বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, ঝালকাঠি-১ আসনে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী, নওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্য ডা. সালেক চৌধুরী এবং নওগাঁ-৬ আসনে সাবেক এমপি আলমগীর কবির বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাগেরহাটের চারটি আসনেই বিদ্রোহী প্রার্থী রয়েছে। এর মধ্যে বাগেরহাট-১, ২ ও ৩ আসনে সাবেক এমপি এমএএইচ সেলিম এবং বাগেরহাট-৪ আসনে কাজী খাইরুজ্জামান শিপন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ-৪ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ প্রার্থী হয়েছেন এবং তাকে বহিষ্কার করা হয়েছে। নীলফামারী-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা ও সাবেক ছাত্রদল নেতা এসএম মামুন অর রশিদ বিদ্রোহী প্রার্থী।

কুমিল্লা-২ আসনে খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন খান, কুমিল্লা-৭ এ আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-৯ আসনে সাবেক এমপি আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা নির্বাচনে রয়েছেন।

রাজবাড়ী-২ আসনে সাবেক এমপি মো. নাসিরুল হক সাবু, হবিগঞ্জ-১ এ শেখ সুজাত মিয়া ও হবিগঞ্জ-৪ এ মিজানুর রহমান বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কুষ্টিয়া-১ এ মো. নুরুজ্জামান, মানিকগঞ্জ-১ এ তোজাম্মেল হক তোজা এবং মানিকগঞ্জ-৩ এ আতাউর রহমান আতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন; আতা ও তোজাকে বহিষ্কার করা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা