আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৯ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে দায়িত্ব শুরু করেছেন। এখন বাকি আছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে এবং ঈদুল ফিতরের আগেই তফসিল ঘোষণা করা হবে। রোজার মধ্যেই এই নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
সংরক্ষিত নারী আসনের জন্য এক আসন পেতে দলকে কমপক্ষে ছয়টি সংসদীয় আসন অর্জন করতে হবে। দলগুলো জোটবদ্ধ হলেও নারী আসন পেতে পারে, এবং স্বতন্ত্র সংসদ সদস্যরাও জোট করে অংশগ্রহণ করতে পারেন। ইসি মাছউদ জানিয়েছেন, গেজেট অনুযায়ী বিএনপি ৩৫টি এবং জামায়াত জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে।
সংসদ নির্বাচনের ২৯৬টি আসনের মধ্যে বিএনপি জোট ২১১টি, জামায়াত জোট ৭৪টি এবং স্বতন্ত্ররা ৭টি আসন পেয়েছে। খেলাফত মজলিস একটি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে। সংরক্ষিত নারী আসনের জন্য এ দলগুলো জোটবদ্ধ হয়ে অংশ নিতে পারে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই ভোট আয়োজন করতে হবে। ভোট দেবেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা। দল বা জোট তাদের প্রাপ্ত আসন অনুযায়ী একক প্রার্থী মনোনয়ন দেয়। প্রার্থী একের বেশি হলে ভোট নেওয়া হয়, সর্বোচ্চ ভোটপ্রাপ্ত নির্বাচিত হবেন।
আইন অনুযায়ী, শপথ নেওয়া সংসদ সদস্যদের তথ্য তিন কার্যদিবসের মধ্যে ইসিতে পাঠানো হয়। ফলাফল গেজেট প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে দল বা জোট প্রার্থী তালিকা জমা দেয়। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন তফসিল ঘোষণার জন্য প্রস্তুত করা হয়। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা