আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী-সমর্থকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেন। বেলা ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। এসময় ‘আখতার ভোট চোর, ভোট চুরি মানবো না, মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বেলা ৩টা পর্যন্ত অবরোধ চলে। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনর্গণনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন, জনগণ তাকে ভোট দিলেও প্রশাসনিক হস্তক্ষেপে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, পুনর্গণনা হলে যে ফল আসবে, তা ভোটাররা মেনে নেবে। তিনি আরও দাবি করেন, নির্বাচনী দায়িত্বে থাকা ডিসি ফল পরিবর্তন করেছেন এবং পুনর্গণনায় কালক্ষেপণ করে আবারও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করা হতে পারে।
অন্যদিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত প্রার্থী আখতার হোসেন বলেন, হারাগাছ এলাকায় ভরসার ভাড়া করা লোকজন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। তিনি প্রশাসনকে আলোচনার মাধ্যমে দ্রুত আইনগত সমাধানের আহ্বান জানান। তার অভিযোগ, খেটে খাওয়া মানুষদের লোভ ও ভয় দেখিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। এ পরিস্থিতির দায় বিএনপির হাইকমান্ডকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই দাবিতে সকালে পীরগাছা বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার আবেদন করা হয়। এদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনেও ভোট পুনর্গণনার দাবিতে শুক্রবার রাতে বিএনপি প্রার্থী সাইফুল ইসলামের কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেন। উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, প্রশাসনের যোগসাজশে ধানের শীষের অনেক ব্যালট বাতিল করা হয়েছে। তিনি দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা