অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

রংপুরে সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের আহ্বান ব্যারিস্টার ফুয়াদের

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ জুলাই ২০২৬ রবিবার: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাইরের কোনো দেশের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পরিচালনা করা মেনে নেওয়া হবে না। শনিবার (১১ জুলাই) রংপুরে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে তিনি এ বক্তব্য দেন।

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসকগোষ্ঠী বাংলাদেশকে ভারতীয় প্রভাবের অধীনে নিতে চায় এবং জুলাই বিপ্লবের মূল চেতনা থেকে সরে গিয়ে পুরোনো স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ভারতের কিছু রাজনৈতিক নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা শুভেন্দু অধিকারীর দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশকে দেখেন, তাদের উচিত ওসমান হাদি এবং আবু সাঈদ-মুগ্ধের আত্মত্যাগের দৃষ্টিতে দেশকে দেখা। তাঁর দাবি, বাংলাদেশ আর আওয়ামী লীগের আগের শাসনামলে ফিরে যাবে না এবং শেখ হাসিনাও আর ক্ষমতায় ফিরবেন না।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, দেশের সর্বত্র অসংখ্য দেশপ্রেমিক তরুণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত রয়েছে। প্রয়োজনে তারা বৃষ্টি, গুলি ও রক্তের ঝুঁকি উপেক্ষা করেও দেশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবে।

তিনি সীমান্তে চলমান উত্তেজনা ও গভীর রাতে অবৈধ পুশইনের চেষ্টার নিন্দা জানিয়ে বলেন, দেশের ওপর কোনো বাহ্যিক আধিপত্য বা চাপ অতীতেও গ্রহণ করা হয়নি, ভবিষ্যতেও হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাঁর মতে, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা