অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মি‘রাজুন্নবীর শিক্ষা ও নির্দেশনার আলোকে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরীর আহ্বান

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ জানুয়ারী ২০২৬:  আল্লাহ পবিত্র মিরাজুন্নবীর রাতে নবীজিকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিমে নিয়ে যান এবং মুসলিম সমাজ তথা মানব সভ্যতার ভবিষ্যত নির্মাণের জন্য অমূল্য শিক্ষা ও নির্দেশনা প্রদান করেন। এসব শিক্ষা ও নির্দেশনা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় রূপায়নের মাধ্যমে সুন্দর মানুষ ও আদর্শ সমাজ গঠন এবং জাতীয় জীবনকে আদর্শিক চেতনায় গতিশীল রাখা সম্ভব। ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যেগে পবিত্র মিরাজুন্নবী সা. উপলক্ষে  আজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার তোপখানা রোডস্থ শিশুকল্যাণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ উপরোক্ত মতামত ব্যক্ত করেন।

ইসলামী ঐক্য আন্দোলন এর ঢাকা মহানগরী শাখার সাবেক আমীর মওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র মিরাজুন্নবী সা. এর শিক্ষা ও জাতীয় শিক্ষা ব্যবস্থায় তার বাস্তবায়ন শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।

সংগঠনের সেক্রেটারী জেনারেল ড. মুহাম্মদ এনামুল হক আজাদ এর সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ ইসমাঈল হোসেন,অধ্যক্ষ এস এম আবদুল হামিদ,মওলানা ইসমাঈল ফারুক, অধ্যক্ষ মওলানা রফিকুল ইসলাম খান,ড. মুহাম্মদ লোকমান হাকিম,মওলানা আমীরুল ইসলাম, ড. মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম, মাওলানা খন্দকার রফিকুল ইসলাম,মওলানা শাহ জালাল,অধ্যাপক আবদুস সামাদ জিহাদী,মওলানা ইউসুফ সিদ্দিকী,মওলানা মুখতার আহমদ এবং নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা শরীফ মো. খলিলুর রহমান শাহরিয়ার প্রমুখ।

ঐক্য আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী তার আলোচনায় বলেন,মিরাজুন্নবীতে আল্লাহ পাকের দাওয়াত ও ব্যবস্থাপনায় আমাদের প্রিয় নবী সা. মক্কার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় নীত হওয়ার বর্ণনা সূরা বনি ইসরাঈলে এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর সান্নিধ্যে উপনীত হওয়ার বর্ণনা সূরা আন নাজম এ এসেছে। তাছাড়া মুতাওয়াতির হাদিস দ্বারা মিরাজুন্নবী সা. প্রমাণিত। এই উর্ধ্বলোক ভ্রমনে বেহেশত-দোযখ পরিদর্শনসহ আল্লাহর মহা বিস্ময়কর নিদর্শনসমূহ দেখানোর পর মানব জাতির জন্য যেসব উপহার,শিক্ষা ও নির্দেশনা আল্লাহর পক্ষ হতে দেয়া হয় তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ,সূরা বাকারার শেষ দুই আয়াত,শিরক ব্যতীত সকল গোনাহ ক্ষমাযোগ্য হওয়া এবং সৎকাজের সওয়াব দশগুণ এবং অসৎ কাজের পাপ এক গুণ হওয়া সম্পর্কিত বিধান এবং সমাজ সভ্যতা নির্মাণের নীতিমালা। সুরা বনি ইসরাঈলে বিধৃত এসব শিক্ষা ও নীতিমালার মধ্যে রয়েছে-

,শিরকমুক্ত জীবন ও সমাজ গঠন,২. পিতামাতার হক আদায়ের ভিত্তিতে আদর্শ পরিবার ও সমাজ নির্মাণ,৩. প্রতিবেশী ও নিঃস্ব দরিদ্রদের সেবা-যতেœর নিরিখে সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থা,৪. কৃপণতা ও অপচয়ের মধ্যবর্তী অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা,৫. অভাবের ভয়ে নবজাতক হত্যায় নিষেধাজ্ঞা,৬. জেনা-ব্যভিচারমুক্ত পবিত্র সমাজ গঠনের নির্দেশনা,৭. এতিম অসহায়ের সম্পদ আত্মসাতের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্কবাণী, ৮. লেনদেনে-ব্যবসায় সততা,৯. দাম্ভিকতামূলক জীবনধারা পরিহার এবং ১০. চোখ-কান ও অন্তর আল্লাহর সামনে জবাবদিহী হওয়ার চেতনা ও বিশ্বাস।

ড. শাহেদী বলেন,সূরা বনি ইসরাঈলের ২১ থেকে ৪০ আয়াতে বর্ণিত এসব শিক্ষাকে আমাদের জাতীয় শিক্ষাব্যবস্থার সিলেবাসভুক্ত করতে হবে। তাহলেই ভবিষ্যত প্রজন্ম আদর্শ মানুষ,খাঁটি মুসলমান ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি জোর দিয়ে বলেন,নিজস্ব জাতিসত্তার চেতনায় ভবিষ্যত প্রজন্মকে গড়ে তোলা এবং  প্রিয় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য এর কোনো বিকল্প নেই।

ড. মুহাম্মদ ইসমাঈল হোসেন শিক্ষাবিদ মরহুম সৈয়দ আলী আশরাফ রহ. তৎকালিন রাবেতা আল আলম আল ইসলামীর মাধ্যমে শিক্ষার ইসলামীকরণের যে প্রয়াস চালান তার স্মৃতিচারণ করে জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতা ভিত্তিক বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞান চর্চার আদলে সংস্কারের দাবি জানান।

আলোচনা সভায় বক্তাগণ আরো বলেন,শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে কোনো প্রতিষ্ঠানকে মাদ্রাসায় রূপান্তর করার প্রয়োজন নেই। বরং প্রতিটি বিভাগে সংশ্লিষ্ট বিষয়ের ইসলামী শিক্ষা সম্পর্কে চার পাঁচটি কোর্সে পাঠ দান করা হলে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী চেতনার জাগরণ সৃষ্টি হবে। বক্তাগণ এ  সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বহুমুখি উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইসলামী আইন প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে এবং আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে তা একসময় সারা বাংলায় ছড়িয়ে পড়বে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ বিকালে বরগুনার তালতলী

জ্বালানি সংকটে গাড়িবহর নিয়ে শোডাউন : ছাত্রদল নেতা পদচ্যুত

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ১৩ এপ্রিল ২০২৬ সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অলিখিত সমঝোতার ফলেই দাগি আসামিদের জামিন : সারজিসের অভিযোগ

আওয়ামী লীগের সঙ্গে অলিখিত চুক্তির কারণেই দাগি আসামিরা জামিন পাচ্ছে, এমন অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতা সারজিস। রোববার ১২ এপ্রিল ২০২৬ দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত

সাগর-রুনি হত্যার বিচার না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিবে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দেড় দশক পার হলেও এখনও বিচার সম্পন্ন হয়নি। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। সোমবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে