আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ ফেব্রুয়ারী ২০২৬: পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহৎ পরিসরে ইফতার কর্মসূচি হাতে নিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। এ বছর বাংলাদেশ ও ফিলিস্তিনের গাজায় সংকটাপন্ন মানুষের জন্য মোট ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের টিম ঢাকার ৬টি এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছেও এই মানবিক সহায়তার একটি বড় অংশ পৌঁছানো হচ্ছে। দেশের সীমানা ছাড়িয়ে সুদান ও ফিলিস্তিনের গাজাতেও পরিচালিত হচ্ছে তাদের কার্যক্রম। ইতোমধ্যে ফাউন্ডেশনের টিম গাজায় পৌঁছে রমজানের ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য তুলে ধরেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান এবং হেড অব ফিন্যান্স মাহবুবুর রহমান খান।
প্রেস কনফারেন্সে নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, তাদের সব কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত। তিনি জানান, মাস্তুল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয়, জয়েন্ট স্টক এবং এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–২ থেকে বেওয়ারিশ লাশ দাফনের অনুমোদনও রয়েছে। তিনি বলেন, সরকারি বিধিবিধান মেনেই দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তারা কার্যক্রম পরিচালনা করছেন এবং সবকিছুই হচ্ছে মানুষের সহযোগিতায়।
চিফ এক্সিকিউটিভ অফিসার আবু মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এবারের রমজানে বাংলাদেশ ও গাজায় ১০ লাখ রোজাদারের ইফতার আয়োজনের লক্ষ্য পূরণে শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে আন্তর্জাতিক প্রোটোকল মেনে কাজ করছে। বর্তমানে তাদের মিশরে একটি অফিস রয়েছে। ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে একাধিকবার অর্থ প্রেরণ করা হয়েছে এবং গাজায় কার্যক্রম পরিচালনাকারী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও নির্ভরযোগ্য মানবিক সহায়তা সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সংগৃহীত ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
হেড অব ফিন্যান্স মাহবুবুর রহমান খান বলেন, মাস্তুল ফাউন্ডেশনের সব কার্যক্রম স্থানীয় দেশীয় অনুদানের মাধ্যমে পরিচালিত হয় এবং প্রতি বছর যথাযথভাবে অডিট সম্পন্ন করা হয়। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবতা কোনো সীমানা মানে না। বাংলাদেশের মানুষের পাশাপাশি গাজার মানুষের পাশে দাঁড়ানোকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে। অনুদান ও সহযোগিতাই এই লক্ষ্য অর্জনের বড় শক্তি, আর স্বচ্ছতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা