অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাদরাসা শিক্ষকদের একক অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মুদার্রেছীন

(সংস্কার ই.ডেস্ক)

জমিয়াতুল মুদার্রেছীন দেশের মাদরাসা শিক্ষকদের একটি একক অরাজনৈতিক সংগঠন। এর নেতৃত্ব দিয়ে এসেছেন সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব মাওলানা এম. এ. মান্নান রাহ. ও কক্সবাজারের মরহুম মাওলানা মুজহের আহমদ, রেক্টর হুজুরসহ দেশ বরেণ্য আলেম ওলামা ও পীর মশায়েখবৃন্দ। বর্তমানে এর সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দেশের সুযোগ্য ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত সাংবাদিক দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। মহাসচিবের দায়িত্ব পালন করছেন প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। সুতরাং জমিয়াতুল মুদার্রেছীন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। গত ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের বিমানবন্দর এলাকার মাদরাসায়ে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ, নতুন শিক্ষা করিকুলাম বাতিল, অর্থনীতিবীদ নোবেল বিজয়ী     ড. মুহাম্মাদ ইউনূস এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষককর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন কক্সবাজার জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জমিয়াতের কক্সবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল  মাওলানা কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, প্রিন্সিপাল মাওলানা জাফর উল্লাহ নুরী, প্রিন্সিপাল মাওলানা ওমর হামজা, প্রিন্সিপাল মাওলানা খাইরুল বশার, সুপার মাওলানা মনছুর আলম আযাদ, সুপার মাওলানা আব্দুল খালেক, সুপার মাওলানা আল আমিন, সুপার মাওলানা মিজানুর রহমান,       সহসুপার মাওলানা এহসানুল হক ও মাওলানা ইসমাঈলসহ ওলামায়ে কেরাম ও শিক্ষকশিক্ষার্থীরা। সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান সাংবাদিক শামসুল হক শারেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমিয়াতুল মুদার্রেছীন এর কক্সবাজার জেলা সেক্রেটারী ও তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন। বক্তারা বলেন, জমিয়াতুল মুদার্রেছীন বরাবরই একটি অরাজনৈতিক সংগঠন। জমিয়াত মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকশিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শুরু থেকেই আপোষহীন ভূমিকা পালন করে আসছে। জমিয়াত মাদরাসা শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি দ্বীনি ধারা অব্যাহত রাখার জন্য জোরালো ভূমিকা পালন করে আসছে। এজন্য বিগত সরকারের সময় ঘোষিত শিক্ষা কারিকুলাম বাতিল করার জন্য আন্দোলন করেছে। সরকারের সংশ্লিষ্ট মহলে স্মারকলিপি দিয়ে বাতিলের দাবি জানিয়েছে। বক্তারা আরো বলেন, ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ফল নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকারের সফলতায় গোটা দেশের সফলতা নির্ভর করে। বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার সুস্থতা ও সফলতা কামনা করেন। 

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা