অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাকান প্লট হোল্ডার্স সেন্ট্রাল এসোসিয়েশন এর সংবাদ সম্মেলন

ছবি : সংগৃহীত

সংস্কার, ঢাকা, ১৭ মে, ২০২৫: মাকান প্লট হোল্ডার সেন্ট্রাল এসোসিয়েশন দারুল মাকান হাউজিং কোম্পানির প্রতারণা, অর্থআত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। মাকান প্লট হোল্ডার্স সেন্ট্রাল এসোসিয়েশনের আহবায়ক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মোঃ সালাউদ্দিন বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে “দারুল মাকান হাউজিং কোম্পানির” নামে পরিচালিত বিভিন্ন প্রকল্প-যেমন মগারদিয়ায় মাকান মডেল টাউন, বাড্ডা মডেল টাউন, মুন সিটি (১, ২), হাজারীবাগ মডেল টাউন ও মাকান রিভার ভিউ-এর আড়ালে তথাকথিত শাহজাহান মাস্টারের নেতৃত্বে এক ভয়ঙ্কর প্রতারক চক্র দলবদ্ধ হয়ে, সাধারণ মানুষের আস্থার অপব্যবহার করে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে। 

তিনি বলেন, এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বিগত পতিত সরকারের দোসর (বর্তমানে কারাগারে অন্তরীন),  ভূমিদস্যু শাহজাহান মাস্টার, তার ছেলে, মেয়ে, মেয়ের জামাই, স্ত্রী, ভায়রা ও ভাই এবং কিছু অসাধু পরিচালক সংঘবদ্ধ হয়ে, বছরের পর বছর ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে প্লট বিক্রি, রেজিস্ট্রেশন, উন্নয়ন ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে। প্রকৃতপক্ষে, প্রতিশ্রুত সুবিধা তো দূরের কথা-ভুক্তভোগীরা এখন জমিতে প্রবেশ করতে গেলেও বাধা ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। 

মোঃ সালাউদ্দিন বলেন, এই প্রতারক চক্রের বিরুদ্ধেবহু অভিযোগ রয়েছে, তার মধ্যে ১. একই প্লট একাধিক ব্যাক্তির কাছে বিক্রি করে বিবাদ ও বিরোধ তৈরী করা, ২. রেজিস্ট্রির পরেও জমি বুঝিয়ে না দেয়া বা জোরপূর্বক দখলে রাখা, ৩. রেজিস্ট্রেশনের আগে জমির পুরো টাকা বুঝে নিয়েও, রেজিস্ট্রির সময় জমির দামের চাইতেও অধিক টাকা দাবি করা এবং না দিলে রেজিস্ট্রি না দিয়ে নানান তালবাহানা করে সময় ক্ষেপন করা, ৪. ছাড়পত্র বা অনুমোদনের নামে অতিরিক্ত অর্থ (৬-৮ লক্ষ টাকা পর্যন্ত) চাঁদা দাবি করা, ৫. জমির দাগ নম্বর ও অবস্থানে অসামঞ্জস্য ও ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে অর্থ দাবি করা, ৬. ভূয়া দলিল তৈরি করে অতিরিক্ত জমি বিক্রি করে গ্রাহকদের সাথে প্রকৃত মালিকদের মারামারি ও মামলা মোকাদ্দমায় ফেলে হয়রানি করা, ৭. রাস্তা, বিদ্যুৎ, পানি ইত্যাদি মৌলিক অবকাঠামো উন্নয়নের কথা বলে শতশত কোটি টাকা নিয়ে কাজ না করে নিজেরা আত্মসাৎ করা, ৮. ঘর নির্মাণ করতে গেলে বাধা প্রদান এবং প্রতিবাদকারীদের ভয়ভীতি ও সন্ত্রাসী হামলার মাধ্যমে অর্থ আদায় করা, ৯. পরিকল্পিত রাস্তার জমিকে প্লট হিসেবে বিক্রি করে প্রতারণা করা, ১০. অভিযোগকারী ও প্রতিবাদকারী ভুক্তভোগীদের হুমকি প্রদান ও মিথ্যা মামলায় ফ্যাসিয়ে হয়রানি করা ইত্যাদি। 

তিনি বলেন, ভুক্তভোগীদের মানবিক দুর্দশা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এই আবাসন প্রকল্পগুলোতে বিনিয়োগ আজীবনের শেষ আশ্রয়স্থল হিসেবে এই প্রকল্পে বাসস্থান গড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখন তারা আর্থিকভাবে নিঃস্ব ও মানসিকভাবে বিপর্যন্ত। অনেকেই পরিবারসহ মানবেতর জীবন যাপন করছেন, এমনকি কেউ কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের কথা পর্যন্ত ভাবতে বাধ্য হচ্ছেন। 

মো. সালাহ উদ্দীন বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে সরকার ও প্রশাসনের কাছে জোরালো দাবি হচ্ছে, ১. প্রতারক ও অর্থ আত্মসাৎকারী শাহজাহান মাস্টার ও তার পরিবারের সকল সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট প্রতারকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনা, ২. প্লট মালিকদের নিরাপত্তা নিশ্চিত করে জমিতে বসবাস বা নির্মাণে সহায়তা প্রদান করা, ৩. যেসব ভুক্তভোগী অর্থ পরিশোধ করেছেন, কিন্তু রেজিস্ট্রি পাননি তাদের নামে দ্রুত প্লট রেজিস্ট্রি সম্পন্ন করা, ৪. যাদের রেজিস্ট্রি হয়েছে কিন্তু জমি বুঝে পাননি, তাদের প্রকৃত প্লট বুঝিয়ে দেওয়া, ৫. আত্মসাৎকৃত তহবিলের নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে দায়ীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান, ৬. বাড্ডা মডেল টাউন ও মগারদিয়ার দারুল মাকান প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদার করতে মগারদিয়া বাজারে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা, ৭. সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মাধ্যমে প্রকল্পের সব দলিল, অনুমোদন ও মালিকানা যাচাই করে সঠিক আইনি ভিত্তিতে মালিকানা প্রতিষ্ঠা, ৮. যেহেতু এই প্রতারক চক্র জমির মূল্য নির্ধারনের সময় প্রকল্পের চারদিকে সিকিউরিটি ওয়াল, উন্নত রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল-কলেজ ও মসজিদ এবং বিদ্যুৎ ও ওয়াসার জন্য জমি বরাদ্ধ দিয়ে বিদ্যুৎ ও সুয়ারেজ এর ব্যবস্থা করে দেয়ার ওয়াদা করেছিল এবং জমি রেজিস্ট্রির সময় পূনরায় এসব সুবিধা প্রদানের কথা বলে জমির দামের চাইতেও অতিরিক্ত অর্থ গ্রহণ করেছে কিন্তু আজ অবধি কোন প্রকল্পে এসব সুবিধা নিশ্চিত করেনি, তাই অনতিবিলম্বে শাহজাহান মাস্টার গংদের সম্পদ জব্দ করে সরকারী ভাবে প্রকল্প এলাকায় এসব সুবিধাদি নিশ্চিত করা। 

অন্যান্যের মধ্যে উক্ত সংবাদ সম্মেলনে দারুল মাকান প্লট ওনার্স এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ও সহ-সভাপতি মো আবুল কাশেম প্রমূখ। উপস্থিত ছিলেন ভুক্তভোগী ও মাকান প্লট হোল্ডার্স সেন্ট্রাল এসোসিয়েশনের সদস্য বৃন্দ। (সংবাদ বিজ্ঞপ্তি)

 

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

দায়িত্বশীল বিরোধী দল হতে চায় জামায়াত : জাতীয় স্বার্থে সহযোগিতা

জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, আবার না বুঝে কোনো সহযোগিতাও করা হবে না।

বিরোধীদের পার্লামেন্টে নিতে পরিকল্পনা ছিল : হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনে ফলাফল নিয়ে নানা প্রশ্ন রয়েছে।  শনিবার

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে, যা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। মঙ্গলবার জনপ্রশাসন

ভাঙ্গায় আ.লীগ নেতাকে জেলগেটে স্বাগত বিএনপি এমপির

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে জেলগেটে ফুলের মালা দিয়ে বরণ করেছেন ফরিদপুর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের