অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মহান বিজয় দিবসে ইসলামী ঐক্য আন্দোলনের আমীরের আহ্বান

ছবি : সংগৃহীত 

সংস্কার ১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবসের আলোচনায় ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মুহাম্মদ ঈসা শাহেদী বলেন, আমাদের ইতিহাস চর্চা কেবল ইসলামের প্রথম যুগ বা উমাইয়া-আব্বাসীয় আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সর্বাগ্রে বাংলাদেশ ভূ-খন্ডের নৃতাত্ত্বিক পরিচয়, ইসলামের প্রচার প্রসারের ইতিহাস, অন্যান্য ধর্মের সাথে সম্প্রীতি-সহাবস্থানের ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা নিয়ে ব্যাপক পর্যালোচনা করতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা করতে হলে উল্লেখিত বিষয়গুলো স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত করা ছাড়া বিকল্প পথ নেই।

তিনি মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সংগঠনের মহানগর সভাপতি মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে মহানগর জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যক্ষ এসএম আবদুল হামিদ ও মওলানা ইসমাঈল ফারুক, সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাইল হোসেন ও মওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার ভাষণে আরো বলেন, দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের চিন্তা, বিশ্বাস, ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতির উপর গড়ে ওঠা মুসলিম জাতিসত্তার চেতনাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে পারে। বিদ্যমান পরিস্থিতি দাবি করছে, দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনতার অতন্দ্র প্রহরীর ভূমিকায় সদা চোখ কান খোলা রাখতে হবে। বিশেষত ক্ষমতায় যারা আছে বা ক্ষমতার স্বপ্ন দেখেছে তাদের মধ্যে কারা শত্রুদের খুশি করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করতে হবে। (সবি)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা

সাভারে এনসিপির সমাবেশে হামলা : তদন্ত ও দ্রুত বিচার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক

জুলাই অভ্যুত্থানের চেতনায় লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবি পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ইনকিলাব মঞ্চ ইউকে

লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতি