আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জুলাই ২০২৬ শুক্রবার: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল না, বরং দেশ বিক্রির ষড়যন্ত্রকারীদের উৎখাতের লক্ষ্যেও সংঘটিত হয়েছিল। তার দাবি, দেশ রক্ষার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ৭০ শতাংশ মানুষ ভোট দিয়েছে এবং নির্বাচনের আগে বিএনপিও ক্ষমতায় গেলে এটি বাস্তবায়নের অঙ্গীকার করেছিল।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম অভিযোগ করেন, দেশকে দখল ও বিভক্ত করার চেষ্টা নিয়ে দেওয়া বক্তব্যকে স্বরাষ্ট্র মন্ত্রী ‘স্লিপ অব টাং’ বলে এড়িয়ে যাচ্ছেন। তিনি আরও দাবি করেন, নতুন করে জঙ্গিবাদের নাটক সাজিয়ে ইসলামপন্থি, আলেম-ওলামা ও মাদরাসাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তার ভাষ্য, জঙ্গিবাদ বাংলাদেশের সংস্কৃতি নয়। তিনি এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন নেতা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও ভুটানকে নিয়ে ‘অখণ্ড ভারত’ গঠনের কথা বলেন। পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি দাবি করেন, সেখানে মুসলমানদের বাড়িঘর, দোকানপাট, মসজিদ ও মাদরাসা ভাঙচুর, নারী নির্যাতন এবং ধর্মীয় চাপ প্রয়োগের ঘটনা ঘটছে। তিনি ভারতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে জীবন ও রক্ত দিয়ে দেশ রক্ষা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, ধর্মকে হাতিয়ার করে কোনো ধরনের সহিংসতা কাম্য নয়।
সমাবেশে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। তিনি দাবি করেন, বাংলাদেশে দায়িত্ব পালনরত ভারতের হাইকমিশনারের এক বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তা এখনো দেওয়া হয়নি। তার অভিযোগ, ভারত বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করতে চায় এবং জুলাই বিপ্লব থেকে কোনো শিক্ষা নেয়নি। তিনি বলেন, সুশাসন, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করার লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল। গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ মানুষের সমর্থনের কথা উল্লেখ করে তিনি দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, পিআর পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের যে অঙ্গীকার ছিল, সংসদ গঠনের ছয় মাসের মধ্যে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখতে চান।
ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আব্দুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, যুবনেতা ইলিয়াস হাসান, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর ও মুফতি নিজামুদ্দিন বক্তব্য দেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে পুরানা পল্টন মোড় পর্যন্ত একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা