আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কোনো বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। দলগুলোর মধ্যে এ বিষয়ে স্পষ্ট ঐকমত্য রয়েছে।
রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি এমন কোনো নির্বাচনের আয়োজন করা হয় যেখানে আগেই বোঝা যায় কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল নির্বাচিত হবে, তাহলে ১১ দলীয় জোট তা মেনে নেবে না।
গণভোট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগের প্রকাশ্যভাবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণায় কিছু আসে যায় না। গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, চলমান গণভোটে দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সরকারসহ সংশ্লিষ্ট সবাই ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত সব জরিপে ‘হ্যাঁ’ ভোট অনেক এগিয়ে রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন তোলা হয়েছে। মাঠ পর্যায়ে নির্বাচন আয়োজনের জন্য যে নিয়ন্ত্রণ থাকা দরকার, তা কমিশনের নেই। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের প্রমাণও পাওয়া যাচ্ছে।
নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষ হচ্ছে, জামায়াতে ইসলামীর এক উপজেলা সেক্রেটারির হত্যাকাণ্ডও ঘটেছে। ১১ দলীয় জোট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে যদি আগে থেকেই নির্ধারিত থাকে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জিতবে, তাহলে কঠোর সিদ্ধান্ত নিতে তারা প্রস্তুত।
কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় এনসিপির নির্বাচনি পদযাত্রায় অংশ নেন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা