অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচনী অনিয়মের অভিযোগে প্রতিকার দাবি জামায়াত আমিরের

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনে অনিয়মের অভিযোগের সুষ্ঠু সমাধান দাবি করেছেন ডা. শফিকুর রহমানশুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাতে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটি ও ১১ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মামুনুল হকের নির্বাচনী ফলাফল নিয়ে কথা বলেন। এসব বিষয়ে সুষ্ঠু ব্যাখ্যা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, একটি আসনে যে কারণ গ্রহণযোগ্য হয়েছে, অন্য আসনে তা বাতিল করা হয়েছে। সেক্রেটারির আসনসহ কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার না হলে তারা সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, যা হচ্ছে তা বন্ধ করতে হবে। না হলে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

তার অভিযোগ, কিছু জায়গায় হঠাৎ ফল ঘোষণা বন্ধ হয়েছে, এগিয়ে থেকেও প্রার্থীদের হারানো হয়েছে। কোথাও ফলাফল ঘসামাঝা ও পরিবর্তন করা হয়েছে, আবার কোথাও কেন্দ্র দখলের ঘটনাও ঘটেছে। বিদেশি পর্যবেক্ষকরা যা দেখেছেন তা প্রকাশ করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, দেশে আবার কালো অধ্যায়ের রাজনীতি চালু হোক, তা তারা চান না।

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ইতিবাচক আচরণকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি একে ফ্যাসিবাদী লক্ষণ বলেন। তার ভাষায়, ফ্যাসিবাদ ফিরে এলে তারা ছাড় দেবেন না। সংবিধানের আলোকে সবার জন্য সমান নীতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে তারা লড়াই চালিয়ে যাবেন এবং প্রয়োজনে রাজপথেও নামবেন। নিয়মতান্ত্রিকভাবে ১১ দলকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জোটটি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আরপিও যাদের আওতায় পড়ে না, তাদের ফল স্থগিত রেখে সুরাহা করতে হবে।

গণভোটে হ্যাঁ ভোট জয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। অনেক অনিয়মের পরও একটি দল সন্তুষ্ট নয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন তারা আর কী চায়?

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পলাশবাড়ীর ধর্মীয় প্রকল্প তদন্তের আহ্বান : পর্যবেক্ষণের দাবি হেফাজতের

রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।