আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ মার্চ ২০২৬: জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, আবার না বুঝে কোনো সহযোগিতাও করা হবে না। দেশ ও জাতির কল্যাণে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেগুলোর ক্ষেত্রে বিরোধী দল সমর্থন দেবে। বুধবার সংসদ ভবনের এলডি হলে বিরোধী দলের সংসদীয় দলের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধী দলের সব সংসদ সদস্য অংশ নেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনকে সামনে রেখে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদ যেন দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করতে পারে, সেই লক্ষ্যেই আমরা কাজ করতে চাই। তিনি আরও বলেন, প্রয়োজন হলে সংসদের ভেতরে এবং জনগণের অধিকারের প্রশ্নে রাজপথেও আন্দোলন করা হবে। তবে অযথা আদালতের শরণাপন্ন হওয়ার পক্ষে তারা নন; একান্ত প্রয়োজন হলে তবেই আদালতে যাওয়া হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রথমে সরকারের ভুল ধরিয়ে দেওয়া হবে এবং সংশোধনের সুযোগ দেওয়া হবে। তাতেও কাজ না হলে প্রতিবাদ করা হবে। তবুও সমাধান না এলে জনগণের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, যেহেতু সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠ, তাই তারা অনেক কিছু করতে পারে; তবে আলোচনা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সেটিই দেশের জন্য ভালো হবে।
তিনি বলেন, এই সংসদ একটি বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে। দীর্ঘ আন্দোলন, নির্যাতন, গুম-খুন, কারাবরণ ও দেশান্তরের মতো ত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, যেমন ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের ঐতিহাসিক ঘটনাগুলো জাতি ধারণ করে, তেমনি ২০২৪ সালের ঘটনাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, স্বাধীনতার পরও দেশের মানুষ প্রকৃত নাগরিক অধিকার ভোগ করতে পারেনি। স্বৈরশাসন, দুর্নীতি ও বৈষম্যের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাদের লক্ষ্য একটি বৈষম্যহীন সমাজ গঠন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দুটি প্রক্রিয়া হয়েছে—একটি সংসদ নির্বাচন এবং অন্যটি সংস্কার নির্বাচন। একই অর্ডিন্যান্সের আওতায় জনগণের মতামতের ভিত্তিতে সংস্কার পরিষদ গঠনের ব্যবস্থাও করা হয়েছে। নির্ধারিত মেয়াদ শেষে সংস্কার পরিষদের সদস্যরাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কারণে তারা প্রথমে সংস্কার পরিষদের সদস্য এবং পরে সংসদ সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। তবে সরকারি দলের সদস্যরা এখনো প্রথম শপথ নেননি বলে উল্লেখ করেন তিনি।
তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হবে। প্রায় ৬৯ শতাংশ ভোটার এ প্রক্রিয়ার পক্ষে রায় দিয়েছেন, তাই এটি উপেক্ষা করার সুযোগ নেই। গণভোটে উত্থাপিত চারটি বিষয় বাস্তবায়নেরও দাবি জানান তিনি। বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সংসদের স্পিকার নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন এবং বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেবেন। এতে গণতন্ত্র শক্তিশালী হবে।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণ যে সমর্থন দিয়েছেন তার জন্য তারা কৃতজ্ঞ। প্রবাসীদেরও দেশের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যোদ্ধা, তাদের অধিকার নিশ্চিত করতে সংসদে সংগ্রাম চলবে।
রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ইঙ্গিত: এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তাপের আভাস পাওয়া গেছে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সময় বিরোধী দলের সদস্যরা সংসদে উপস্থিত থাকলেও রাষ্ট্রপতির ভাষণের সময় তারা ওয়াকআউট করতে পারেন বলে জানা গেছে।
বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নতুন সংসদ সদস্যদের সংসদীয় আচরণ ও দায়িত্ব সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকারের পদ নেওয়া হবে কি না, পরিস্থিতি অনুযায়ী জানানো হবে। তিনি আরও বলেন, আমরা মনে করি সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত। এরপর ডেপুটি স্পিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরই বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ নেবে। এটি কোনো দয়ার বিষয় নয়, অধিকার হিসেবেই পাওয়া উচিত।
এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন হলে দুটি ডেপুটি স্পিকারের একটি স্বাভাবিকভাবেই জামায়াত পাবে। বর্তমান সংবিধানের আওতায় ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাবকে তারা একটি ‘ফাঁদ’ হিসেবে দেখছে এবং সে ফাঁদে পা দেবে না।
সংস্কার/ইএমই
রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।