আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে বিভিন্ন সংগঠনের কর্মসূচি
ছবি : সংগৃহীত
সংস্কার ৩০ জুন ২০২৬ মঙ্গলবার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ২-৯ জুলাই রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া, ১৬ জুলাই জুলাই শহীদ দিবসের আলোচনা, ১৮-৩১ জুলাই সারাদেশে একই ধরনের কর্মসূচি, ১ আগস্ট গণমিছিল, ২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং ৫ আগস্ট রাজধানীসহ সারাদেশে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামও পৃথক কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন, বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের নিরপেক্ষতা, সরকারের বিভিন্ন পদক্ষেপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন। তারা জুলাইয়ের চেতনাকে নতুন বাংলাদেশ গঠনের ভিত্তি হিসেবে তুলে ধরে জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আপস না করার ঘোষণা দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটি দিনের ঘটনাকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, ছাত্র সংগঠনের সংহতি সভা, ‘জুলাই থেকে জনপদ’ পদযাত্রা, গ্রাফিতি, ফুটবল টুর্নামেন্ট, লেখক-বুদ্ধিজীবী, নারী, কৃষক, চিকিৎসক, শ্রমিক ও যুবদের বিভিন্ন আয়োজন, কফিন মিছিল, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ‘সংবাদে গণঅভ্যুত্থান’, ‘জনতার এক দফা’, ‘বিজয়ের উল্লাস’সহ প্রতিদিনের বিশেষ কর্মসূচি। প্রবাসেও ‘প্রবাসে জুলাই’ কর্মসূচি চলবে। এসব বাস্তবায়নে হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক এবং আলী আহসান জুনায়েদকে সদস্যসচিব করে ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানায়। নেতারা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই তারা সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও আন্দোলনে যুক্ত করতে ভূমিকা রাখেন। তারা আন্দোলন চলাকালে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন এবং প্রতি বছর ১৮ জুলাই ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালনের ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের কবর জিয়ারত, শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা, সংলাপ, দোয়া মাহফিল, শরিয়াহসম্মত গ্রাফিতি ও দেয়াল লিখন, ডকুমেন্টারি প্রদর্শনী, স্মৃতিচারণমূলক প্রতিযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যে ৩৬ দিনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নূরুল ইসলাম জুলাই অভ্যুত্থানের সব শহীদ, আহত ও আন্দোলনকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি জুলাই জাতীয় সনদ, গণভোটের ম্যান্ডেট, বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ‘অদম্য জুলাই’ শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ ও সমাবেশ, সাহিত্য ও গবেষণা প্রবন্ধ প্রকাশ, ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ প্রদর্শনী, ডকুফিল্ম ও বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের সাক্ষাৎকারভিত্তিক ‘লাল জুলাই’ পডকাস্ট এবং ‘ইকোস অব জুলাই’ নামে ৩৬ দিনের অনলাইন প্রচারাভিযান।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা