অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

জুলাই আন্দোলনের চেতনায় দেশ গড়ার অঙ্গীকারে বিভিন্ন দলের কর্মসূচি

ছবি : সংগৃহীত

সংস্কার ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। তাদের মতে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার, ভোটাধিকার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। তারা বলছে, দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে এই আন্দোলন নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা করেছে। ১৪ শতাধিক শহীদ এবং প্রায় ৩০ হাজার আহত ও পঙ্গু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, মানবাধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছিল, তা এখনো অটুট। রাজনৈতিক নেতাদের ভাষ্য, ফ্যাসিবাদ পরাজিত হলেও তার অবশিষ্ট প্রভাব এখনো সমাজে রয়েছে। তাই ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক বা স্বৈরাচারী শক্তির উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দেশজুড়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়ে ১ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু করে। মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ছিল দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত প্রকাশ। তিনি আবু সাঈদ, ওয়াসিম আকরাম ও আহনাফের পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের স্মৃতি প্রতিদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা হয়ে থাকবে। তিনি সবাইকে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং ছাত্রসমাজকে সবসময় সজাগ থাকার আহ্বান জানান।

দেশ গড়তে জুলাই জাগরণ স্লোগান নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, সংহতি সভা, গ্রাফিতি অঙ্কন, দেয়াললিখন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন ও পদযাত্রার আয়োজন করা হয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন নয়, জুলাই সনদ, গণভোটের রায় এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি জুলাই হত্যা মামলার বিচার দ্রুত শেষ করা, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার দাবি জানান। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, আলোচনা, দোয়া, স্মৃতিচারণ, গণমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, জুলাই সনদ কার্যকর, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের চেতনা ধারণ করেই ইনসাফ ও ন্যায়ের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা