আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ জানুয়ারী ২০২৬: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এতে ১০ দলীয় জোটটি আবার ১১ দলীয় জোটে রূপ নিয়েছে। শনিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জোটটি এতদিন ১০ দলীয় হিসেবেই পরিচিত ছিল।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মাধ্যমে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারে ব্যস্ত রয়েছেন। তিনি জানান, আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লেবার পার্টি জোটে যোগ দিয়েছে, যা তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব দলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, বৈষম্যমুক্ত, মানবিক ও ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়াই এই ঐক্যের লক্ষ্য, যা জুলাই চেতনা ধারণ করে।
এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, তারা গত সাড়ে ১৫ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে জামায়াতের সঙ্গেই ছিলেন। নতুন করে জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এই জোটে যোগ দিয়েছেন। তিনি জানান, নীতি-নৈতিকতার প্রশ্নে তারা পরীক্ষিত হলেও এখন যুক্ত হওয়ায় আসন পাওয়ার কোনো সুযোগ নেই। প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ দলীয় নির্বাচনি ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা