অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোটের রায় বাস্তবায়নের শর্তে জুলাই সনদে সই : নাহিদ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুলাই সনদে থাকা নোট অব ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রয়োজন ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি হয়, যার ভিত্তিতে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কার ও ন্যায়ের পক্ষে এসেছে।

তিনি জানান, স্বাক্ষরের সময় নোট অব ডিসেন্ট বাদ দিয়ে মন্তব্য যুক্ত করে এনসিপি সই করেছে এবং গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট করেছে। তার মতে, এ স্বাক্ষরের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেয়েছে। এখন সংস্কার সভা ও সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংসদ নির্বাচনে অংশ নিয়েছে এবং সংসদে গিয়ে জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই তাদের ম্যান্ডেট। জনগণ তাদের এ দায়িত্ব দিয়েছে। শপথের আগে এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে সনদ বাস্তবায়নের স্বার্থেই তারা সই করেছেন।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকেই রাষ্ট্র সংস্কার ও নতুন বন্দোবস্তের দাবি তাদের ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি হয়ে পরে জাতীয় নাগরিক পার্টিসব সময়ই তারা সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তবে সনদ সইয়ের দিন আইনি ভিত্তি স্পষ্ট না থাকায় তারা অংশ নেয়নি। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পরই তারা স্বাক্ষর করেছে। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা