অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ছাত্রদল নেতার

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুলাই ২০২৬ শনিবার: ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাম্যভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে যেন কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিক্রি করা না হয়।

শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন যোদ্ধা ও সাধারণ রোগীদের মাঝে খাবার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ডা. আউয়াল বলেন, দুই বছর আগে জার্নি টু ইনফিনিটি বা অনিশ্চিত এক যাত্রা শুরু হয়েছিল, যা ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে সফল হয়। তিনি দাবি করেন, বিএনপি ও ছাত্রদল গণঅভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে এবং এটি কোনো বিক্রির বিষয় নয়। তার অভিযোগ, কিছু রাজনৈতিক দল এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আন্দোলনের কঠিন সময়ে সাধারণ শিক্ষার্থীদের রাজপথে নামানো ও স্লোগান শেখানোর ক্ষেত্রে ছাত্রদলের নেতারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আন্দোলনে আহতদের পুনর্বাসনে সরকারের বাজেটে ক্যাটাগরিভিত্তিক আর্থিক সহায়তাএ ক্যাটাগরিতে ২০ হাজার, বি ক্যাটাগরিতে ১৫ হাজার এবং সি ক্যাটাগরিতে ১০ হাজার টাকা বরাদ্দের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে আহতদের পাশে দাঁড়াচ্ছেন, দেশের সাধারণ মানুষকেও সেভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, দেশের অস্তিত্ব রক্ষায় ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের তিনটি ঐতিহাসিক ঘটনাকে একসঙ্গে ধারণ করা প্রয়োজন।

আগামীকাল ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর সফরকে ঐতিহাসিক উল্লেখ করে ডা. আউয়াল আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবায় নতুন অধ্যায়ের সূচনা হবে এবং কোনো রোগী যেন চিকিৎসার অভাবে মারা না যান, তা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ মানুষ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. নিশাত সুলতানা, ডা. রাকিবুল ইসলাম শিমুল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির শরীফ, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. ফাইরুজ ফান্নানা, সাধারণ সম্পাদক ডা. কামরুল হাসান মুন্না, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রিপন পাশা, ন্যাবের যুগ্ম সম্পাদক সাব্বির মাহমুদ তিহান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা জাহিদ রিফাত, সৈকত, রাহীম, আমিনুল, মাহতাব, সজীব, নার্সিংবিষয়ক সম্পাদক সাগর হালদার, আফরিন ইভা, সোহাগ ইসলাম, আল আমিন, রনি এবং অন্যান্য নেতাকর্মীরা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা