আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জানুয়ারী ২০২৬: টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ শ্লোগানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার ১২ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কর্নেল (অব.) আব্দুল বাতেনের সভাপতিত্বে ও কর্নেল (অব.) জাকারিয়ার সঞ্চালনায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম গোলাম মোস্তফার কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, মেজর জেনারেল (অব.) মাহাবুব উল আলম, মেজর (অব.) আখতারুজ্জামান ও মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার হোসেনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যেন ভয় ও বাধাহীনভাবে ভোট দিতে পারে, এমন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, গুড গভর্ন্যান্সের পূর্বশর্তই হলো অবাধ নির্বাচন। সরকার ও নির্বাচন কমিশন সে পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আমীরে জামায়াত বলেন, তারা কোনো বোঝাপড়ার নির্বাচন চান না; বোঝাপড়া হবে জনগণের সঙ্গে, কোনো কর্তৃপক্ষের সঙ্গে নয়। তরুণদের উদ্দেশে তিনি বলেন, তোমরা ভোট দেবে, আমরা সেই ভোট পাহারা দেব। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের নিরাপত্তার পাশাপাশি সমাজের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, নিজেরা দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। এ সময় তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মত্যাগ স্মরণ করেন।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে সেনাবাহিনীর মাধ্যমে যুদ্ধের ঘোষণা হয়েছিল, যা ইতিহাসে অমলিন থাকবে। তিনি জেনারেল এম এ জি ওসমানী ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রবসহ মুক্তিযুদ্ধের বীরদের যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, চব্বিশের সংকটময় সময়ে সেনাবাহিনীর দায়িত্বশীল অবস্থানের কারণে দেশ সম্ভাব্য গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর আত্মত্যাগের কথাও তিনি তুলে ধরেন।
চব্বিশের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ জনগণ মেনে নেয়নি এবং বিভিন্ন রাজনৈতিক শক্তি এর বিরোধিতা করেছে। তিনি জোর দিয়ে বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো দল নয়, পুরো জনগণের। ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের দলীয় পরিচয়ে সীমাবদ্ধ করা উচিত নয়; তারা জাতির সম্পদ। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিসহ সবাইকে জবাবদিহির আওতায় থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সেনাবাহিনী দেশের সীমান্ত রক্ষা করবে, আর শাসনযন্ত্র ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সীমা লঙ্ঘন হলে ফ্যাসিবাদের জন্ম হয় বলে সতর্ক করেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন গ্রহণযোগ্য ছিল না এবং তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেষাংশে তিনি বলেন, জামায়াতে ইসলামী পরবর্তী প্রজন্মের হাতে একটি নিরাপদ ও অগ্রসর বাংলাদেশ তুলে দিতে চায়; বেকার ভাতায় অলস জাতি নয়, বরং সক্ষম ও দায়িত্বশীল সমাজ গড়াই তাদের লক্ষ্য।
সংস্কার/ইএমই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের তিন দিন আগে দলটি এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্র জানায়, ওয়েবসাইটটিতে রয়েছে দলের নির্বাচনি ইশতেহার, প্রার্থীদের পরিচিতি, ১১ দলীয় জোটের শরিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তথ্য সংগ্রহের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপকে স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন
প্রতিরক্ষা খাতকে কার্যকর ও ভবিষ্যৎমুখী করতে বাহিনীর গুণগত মান বৃদ্ধির পাশাপাশি দেশের সব ১৮ ঊর্ধ্ব সক্ষম নাগরিকের জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালুর অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ভাষণে তিনি দলের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল দ্বিমুখী রাজনীতি করছে। তিনি বলেন, ওই দলের নেতারা প্রকাশ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে কথা বললেও গোপনে তারা ও তাদের কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। শনিবার দুপুর ১২টায়