আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ ডিসেম্বর ২০২৫: দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে ২০২৬ সালের জন্য দৈনিক যুগান্তরের হাসান শরীফকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।
নতুন কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্টার নিউজের মঈন বকুলকে এবং অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল এবং বার্তা টোয়েন্টিফোর ডটকমের মানসুরা চামেলী।
এর আগে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান শরীফ। সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মঈন বকুল এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল। আলোচনা শেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান। তিনি বলেন, অনলাইন এডিটরস অ্যালায়েন্স দেশের অনলাইন গণমাধ্যমের বিকাশ, নীতিমালা প্রণয়ন এবং ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের মঞ্জুরুল হক, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক (অনলাইন ইনচার্জ) আতাউর রহমান ও মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, চ্যানেল আই-এর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের রিজুয়ানা রিন্তী, বৈশাখী টেলিভিশনের এইচ এম নাহিয়ান, নয়া দিগন্তের মোস্তাফিজুর রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের যাকারিয়া ইবনে ইউসুফ ও মৌসুমী সুলতানা, সময় টেলিভিশনের সায়েদুল মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের হাসনাত কাদীর, চ্যানেল ২৪-এর মাজহার খন্দকার, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মওদুদ সুজন, এখন টিভির আনিসুর সুমন, দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন ও তানভীর খন্দকার, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের এস এম আমিনুর রহমান ও যুবরাজ ফয়সাল, আরটিভির আবু আজাদ, আলোকিত বাংলাদেশের হাসান আল বান্না এবং জিটিভির মাহমুদ সোহেল প্রমূখ।
সংস্কার/ইএমই
রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।