অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সীমান্ত হত্যা বন্ধ না হলে লংমার্চের ঘোষণা এনসিপির

ছবি : সংগৃহীত

সংস্কার ১২ মে ২০২৬ মঙ্গলবার: সীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সীমান্তবর্তী জেলাগুলোতে লংমার্চ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার ১২ মে ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিন ও কৃষক নবীর হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই নয়, সীমান্ত এলাকাগুলোতেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, সত্যিকারের জাতীয়তাবাদী হলে সীমান্ত রক্ষা করা প্রধান দায়িত্ব। সীমান্ত রক্ষা করতে না পারলে তা ভুয়া জাতীয়তাবাদের প্রমাণ এবং এমন মানুষের হাতে দেশ নিরাপদ নয়।

তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো কার্যকর বক্তব্য বা উদ্যোগ দেখা যাচ্ছে না।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)।

নিহতদের চোরাকারবারি হিসেবে উল্লেখ করে বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিরও সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বিজিবির বক্তব্যে বাংলাদেশিদের মাদক কারবারি ও চোরাকারবারি হিসেবে তুলে ধরা হয়েছে, যা ভারতীয় বয়ানের প্রতিফলন। তিনি বিজিবিকে এ ধরনের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের আগে বিএসএফ সদস্য নিহত হতো, কিন্তু ওই ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্ত এলাকায় খাল খননের পরিকল্পনার কথাও জানান নাসির উদ্দিন পাটোয়ারী। তার দাবি, এর মাধ্যমে ভারত থেকে মাদক প্রবেশ বন্ধ করা সম্ভব হবে এবং দেশের যুবসমাজকে রক্ষা করা যাবে। তিনি অভিযোগ করেন, ভারত সীমান্ত এলাকায় মাদকের কারখানা গড়ে তুলেছে এবং এ ব্যবসার সঙ্গে অনেক সংসদ সদস্য জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা দাবি করে তিনি বলেন, দেশে কীভাবে মাদক প্রবেশ করছে, সে বিষয়ে সরকারকে জবাব দিতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা

সাভারে এনসিপির সমাবেশে হামলা : তদন্ত ও দ্রুত বিচার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক

জুলাই অভ্যুত্থানের চেতনায় লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবি পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ইনকিলাব মঞ্চ ইউকে

লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতি