আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ মে ২০২৬ বুধবার: বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা বা বাংলাদেশি নাগরিক হত্যা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, পরিবর্তিত বাংলাদেশে সীমান্তে আর কোনো বাংলাদেশির হত্যাকাণ্ড সহ্য করা হবে না।
মঙ্গলবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেন, ভারত নিজেদের সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে নিরাপত্তার চেয়ে রাজনৈতিক বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, একই ভাষাভাষী দুই প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সীমান্তবাসীরাই জড়িত থাকে। তবে এসব কর্মকাণ্ডের আর্থিক ক্ষতির দিক থেকে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিএসএফও ইতিবাচক আচরণ করলে সীমান্ত পরিস্থিতি আরও নিরাপদ হতে পারে। তবে অতীতে বিএসএফের আচরণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তবে পরিস্থিতির অবনতি হলে সতর্কবার্তাও দেওয়া হবে বলে জানান তিনি।
বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংস্কার/ইএমই
দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা
লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতি