অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সর্বকনিষ্ঠ মেয়র

ভারতের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে উঠে এলেন দক্ষিণের বামপন্থী কন্যা। কেরালার এসএফআই নেত্রী আর্যা রাজেন্দ্রণ তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র পদে শপথ নিতে চলেছেন। মাত্র ২১ বছর বয়সেই আর্যার এ কৃতিত্ব গোটা ভারতেই বিরল। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের কেরল রাজ্য কমিটির সদস্য ২১ বছরের আর্যা রাজেন্দ্রণ। তিনি সিপিএম শাখা সংগঠনেরও সদস্য। কেরলের মুদাভানমুগল ওয়ার্ড থেকে তিরুঅনন্তপুরম পুরসভার লড়াইয়ে সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। বিপক্ষের ইউডিএফ প্রার্থী শ্রীলেখাকে ২৮৭২ ভোটে হারিয়ে দেন বিএসসি অঙ্ক অনার্সের ছাত্রী আর্যা।

এরপর সিপিএম রাজ্য কমিটিই মেয়র পদে তার নাম প্রস্তাব পাঠায়। নতুন দায়িত্ব জানানো হয় সদ্য তরুণী কমরেডকে। সবচেয়ে কম বয়সে মেয়র পদে বসে নতুন ইতিহাসের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে কী প্রতিক্রিয়া আর্যা রাজেন্দ্রণের? সহজ-সরল মেয়ের একটাই কথা, ‘দল যে দায়িত্ব দেবে, সেটাই খুব ভালভাবে মনে দিয়ে পালন করার চেষ্টা করব। বাড়তি নজর অবশ্যই থাকবে স্থানীয় মহিলাদের সমস্যা সমাধানে। তাঁদের অসুবিধা দূর করা অগ্রাধিকার। আসলে, বামশাসিত কেরালায় পরবর্তী প্রজন্মকে তৈরী করতে উদ্যোগী বিজয়নরা, ভিএস-রা। যার প্রাথমিক ধাপ হিসেবে স্থানীয় স্তরের নির্বাচনগুলিতে বেশিরভাগ নতুন, তরুণ মুখকে দাঁড় করিয়েছে শাসক এলডিএ। এ তালিকায় রয়েছে আর্যার মতো বেশ কয়েকজন। আর্যা এখনও কলেজ ছাত্রী। সেন্টস কলেজে অঙ্কে অনার্স নিয়ে পড়াশোনা করেন তিনি। সেইসঙ্গে বামপন্থী রাজনীতিও করেন পুরোদমে। রাজ্যের নবীন প্রজন্মের বেশ উজ্জ্বল প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আর্যা। তারই পুরস্কার পেলেন, ছাত্র রাজনীতি থেকে স্থানীয় পুরসভার মেয়র পদে উত্তরণ। তবে এ নিয়ে খুব বেশি উচ্ছ্বাসিত হতে রাজি নন একুশের তরুণী। বলছেন, এখন দায়িত্ব আরও বেশি। তা ভালভাবে পালন করতে পারা বড় চ্যালেঞ্জ। (সূত্র : ওয়ান ইন্ডিয়া)

সম্পর্কিত খবর

‘নতুন কুঁড়ি’র কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ-মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা

ত্রাণ কার্যক্রমে শিশুদের অবদান মানবতার এক উজ্জ্বল উদাহরণ

টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ।

শিশুর দৈর্ঘ্য ৯ ইঞ্চি ওজন ১১ আউন্স

জুলাই মাসে মাত্র ১১ আউন্সের ওজন নিয়ে পৃথিবীতে এসেছিল কনোর নামের ওই শিশু। যার দৈর্ঘ্য টেনেটুনে ৯ ইঞ্চি। আর ওজন হিসেব করল তা ছিল একটি সোডা ক্যানের থেকেও কম! খুবই বিরল এ ঘটনা দেখে চিকিৎসকেরা বলেছিলেন, জন্ম নেয়ার মতো আকারই আসলে ছিল না কনোরের। জন্মের পরে কনোরের বাবা নিজের এক হাতের তালুতে ধরে রাখতে পারতেন ওই শিশুকে। আবার তার হাতের তালুতেই পুরো শুইয়ে দেয়া যেত কনোরকে। নিউইয়র্কের

৫ মাসেই পাথর শিশু!

বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।