অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সক্রিয় বিএনপির যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের আভাস

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ মে ২০২৬ মঙ্গলবার: সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনে সক্রিয় হয়েছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলো ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানএতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং পদ-পদবির জন্য তৎপরতাও বেড়েছে।

বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পদপ্রত্যাশীরা বেশ সক্রিয় হয়ে উঠেছেন। আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকার বিষয়টি বিএনপির হাইকমান্ড ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন অনেকে।

দলীয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তারেক রহমান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন। বৈঠকগুলোতে ত্যাগী, যোগ্য ও তরুণ নেতাদের সামনে এনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অঙ্গ সংগঠন পুনর্গঠনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনগুলোতে বড় পরিবর্তন আসতে পারে। দায়িত্বশীল নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারম্যান কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যেই পুনর্গঠন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে বিএনপির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে ১০টির কমিটির মেয়াদ শেষ হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পর নতুন কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি।

আগামী ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাংগঠনিক ইউনিটের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকেছেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন-এ তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা