আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২ জুন ২০২৬ মঙ্গলবার: সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ সিদ্ধান্ত নেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নয়াদিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালেরকণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।
বৈঠকে সম্পাদকরা মত দেন যে, দীর্ঘ দেড় দশকের তথাকথিত ফ্যাসিবাদী শাসনামলে সংবাদমাধ্যমে যে অবক্ষয় তৈরি হয়েছে, তা দূর করতেই এই নতুন সংগঠন গঠনের প্রয়োজন।
এছাড়া বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং দ্রুত জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা