আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৬ মে ২০২৬ শনিবার: শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি বলেন, দেশের শ্রমজীবী মানুষ এখনো পূর্ণাঙ্গ অধিকার থেকে বঞ্চিত। মালিক ও শ্রমিকের পারস্পরিক বোঝাপড়া এবং সুসম্পর্ক একটি প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শ্রমিক মজলিস আয়োজিত ‘ন্যাশনাল লেবার রিপ্রেজেন্টেটিভ কনভেনশন’-এ তিনি এসব কথা বলেন।
আব্দুল বাছিত আজাদ বলেন, প্রত্যেক শ্রমিকের শ্রম অনুযায়ী ন্যায্য ও যৌক্তিক মজুরি পাওয়ার অধিকার রয়েছে। পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। নিয়মিত বিশ্রাম, সাপ্তাহিক ছুটি এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা শ্রমিকের নৈতিক কর্তব্য। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হলে ক্ষতিপূরণ, চিকিৎসা সুবিধা, স্বাস্থ্যসেবা এবং মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারও শ্রমিকদের রয়েছে।
খেলাফত মজলিসের আমির বলেন, ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শ্রমিকের ওপর অতিরিক্ত কাজের চাপ না দেওয়া, মানবিক আচরণ করা, বিশ্রাম ও ইবাদতের সুযোগ নিশ্চিত করার কথাও ইসলামে উল্লেখ রয়েছে। তিনি বলেন, ইসলামি অনুশাসন অনুযায়ী শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম চলবে।
সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ ও জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা বন্ধ করতে হবে। আসন্ন কোরবানি ঈদের আগেই শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঈদে মানুষের নিরাপদ যাতায়াত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা নোমান মাজহারী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ, মুফতি আবুল হাসান এবং সৈয়দ সুলতান উদ্দিন আহমদসহ অনেকে।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা