অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শুরু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষা

সংযুক্ত আরব আমিরাতের অনুমতি না পাওয়ায় বিমানবন্দরে আজও আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু করা যায়নি। তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সব প্রস্তুতির পরও করোনা পরীক্ষা শুরু না হওয়ায় কমেনি আমিরাত প্রবাসীদের ভোগান্তি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয়, সবকিছু ঠিক থাকলে আজ থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে। এর আগে বিমানবন্দর সিভিল এভিয়েশনের ৯৬ জন কর্মকর্তার নমুনা সংগ্রহের মাধ্যমে শুরু হয় করোনা টেস্টের পরীক্ষামূলক কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শাহজালাল বিমানবন্দরে ১২টি আরটি পিসিআর মেশিন বসিয়েছে ৬টি প্রতিষ্ঠান। ১০টি বুথে চলবে নমুনা সংগ্রহ। এসব ল্যাবে প্রতি ঘণ্টায় মিলবে হাজার ৪৫২টি নমুনার ফল।

প্রসঙ্গত, বিমান উড্ডয়নের সর্বোচ্চ ছয় ঘণ্টা আগে করোনার ্যাপিড টেস্ট করার শর্ত দিয়েছে আমিরাত। কারণে দেশটিতে কর্মরত প্রবাসীরা যেতে পারছেন না। তাদের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে দু-তিন দিনের মধ্যে ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় কেটে যায় আরো ২৩ দিন।

সম্পর্কিত খবর

গ্লোবাল ডায়াবেটিস নিয়ে নতুন উদ্বেগ : উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ

বিশ্বব্যাপী ডায়াবেটিস পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন প্রকৃত অর্থেই বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকির বড় সতর্কবার্তা দিচ্ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) প্রকাশিত সর্বশেষ অ্যাটলাসে উঠে এসেছে, পৃথিবীর প্রতি ৯ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এই রোগে ভুগছেন। ২০ থেকে ৭৯ বছর বয়সী জনগোষ্ঠীর

হাসপাতালে ভেন্টিলেশন কাদের জন্য এতে কী জানা যায়

হঠাৎ হাসপাতালে কোনো রোগীকে ভেন্টিলেশনে নেওয়ার কথা জানলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। কিন্তু বাস্তবে ভেন্টিলেটর এমন একটি চিকিৎসা-সহায়ক যন্ত্র, যা বিপদে পড়া রোগীর শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজ ভাষায় বোঝার জন্য বিষয়টি ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো। ভেন্টিলেশন কী, কেন দিতে হয় এবং

কিডনি ঠিক আছে কিনা জানা যাবে ঘরেই করা সহজ পরীক্ষায়

আপনি কি জানেন আমাদের দেহের গুরুত্বপূর্ণ জিনিস হলো কিডনী যা,দেখতে শান্ত,কথা না বলা এই দুই ছোট্ট অঙ্গ কিন্তু শরীরের নেপথ্যের নায়ক। কিডনি চুপচাপ নিজের কাজ করে যায়, আর সমস্যায় পড়লেও খুব একটা শব্দ করে না। তবুও শরীরের বর্জ্য ফেলা,পানি নিয়ন্ত্রণ,রক্তচাপ সামলানো সবকিছুরই বড় দায়িত্ব

কিডনি বা পিত্তথলির পাথর কেনো হয়, কী ভাবে এ প্রবণতা আটকানো যায়

কিডনি হোক বা পিত্তথলি, দৈনন্দিন ভুলেই পাথর হয়, কী ভাবে এমন প্রবণতা আটকানো সম্ভব? কিডনিতে এক বার পাথর হলে, আবার তা হতে পারে। পিত্তথলিতেও পাথর হতে পারে দৈনন্দিন জীবনযাপনে নিয়ন্ত্রণ না আনলেই। কী ভাবে সেই ঝুঁকি এড়াবেন?