অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শাহবাগে আওয়ামী লীগ অনুপ্রবেশের অভিযোগ ইনকিলাব মঞ্চের

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ ফেব্রুয়ারী ২০২৬: শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, শুক্রবার রাতে শাহবাগে তাদের জমায়েতে সাধারণ জনগণের সঙ্গে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। শুক্রবার রাত ৮টা ৯ মিনিট ও রাত ৯টা ১৩ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া দুটি পৃথক স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।

রাত ৯টা ১৩ মিনিটের স্ট্যাটাসে বলা হয়, লীগ এক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।এর আগে রাত ৮টা ৯ মিনিটের স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চ জানায়, আগামী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ঢাকা উত্তর সিটির ৪৮ ওয়ার্ডে এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত

ধর্ষণ-হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা ও দ্রুত বিচার দাবি লেবার পার্টির

শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি স্বাধীনতার ওপর আঘাত : জামায়াত

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেছেন, এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং জনগণের আস্থার ভিত্তিকে দুর্বল করেছে।