অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মুক্তিযুদ্ধ ও ৫ আগস্টের তুলনা অন্যায় : সংসদে ফজলুর রহমান

ছবি : সংগৃহীত

সংস্কার ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধকে ৫ আগস্টের ঘটনার সঙ্গে তুলনা করা ঠিক নয়। তিনি বলেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের ঘটনাকে তুলনা করাও একইভাবে ভুল। মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টে কোনো বিপ্লব হয়নি, এটি ছিল গণঅভ্যুত্থান। ওই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন, তারা অন্যায় করছেন বলেও মন্তব্য করেন তিনি। আলোচিত আগস্ট মাসকে তিনি ছোট করে দেখেন না বলেও জানান।

ফজলুর রহমান বলেন, তিনি যখন বলেছিলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, তখন থেকেই তিনি দীর্ঘদিন রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি স্ত্রীকে বলেছিলাম, তুমি বিধবা হতে পারো, সন্তানকে বলেছিলাম, তোমরা এতিম হতে পারো। কিন্তু শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমার যুদ্ধ চলবে।

সংসদে বিরোধী দলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে নিজের বয়সের পার্থক্য রয়েছে এবং তিনি নিজেও একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

তিনি অভিযোগ করেন, জামায়াত তাকে ফজু পাগলা বলে অপমান করে, যা জাতি মেনে নেবে না। এ সময় বিরোধী দল থেকে তীব্র আপত্তি ও হট্টগোল সৃষ্টি হয়। উত্তেজনার মধ্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। করলে তা দ্বিগুণ অপরাধ।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে এক মাসের গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা