অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মালয়েশিয়ায় এশিয়া-প্যাসিফিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দল

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ মে ২০২৬ রবিবার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়েছে। সম্মেলনে মুসলিম দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও আঞ্চলিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এশিয়া-প্যাসিফিকে ইসলামী কৌশলগত সহযোগিতা: প্রাতিষ্ঠানিকীকরণে অগ্রগতির পথ শীর্ষক তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস)। ১৫ থেকে ১৭ মে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও অংশ নেন।

সম্মেলনের এক অধিবেশনে মিয়া গোলাম পারওয়ার বলেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় বৈধতার গভীর সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে কাঠামোগত সমন্বয়, ঐক্য ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

আইএআইএস-এর চেয়ারম্যান ও মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী ড. মাজলি মালিক স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকেফলি আহমদ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ শেখ ড. তারেক আল-সুওয়াইদান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা ও এসইআরআই-এর চেয়ারম্যান নুরুল ইজ্জাহ আনোয়ার, তিউনিসিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ড. রফিক আবদুস সালাম এবং আইএআইএস-এর প্রধান নির্বাহী ড. সৈয়দ আজমান সৈয়দ আহমদ নাওয়াভী।

এ ছাড়া জামায়াতে ইসলামী পাকিস্তানের নায়েবে আমির ড. আতাউর রহমান ও পররাষ্ট্র সচিব আসিফ লুকমান কাজীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও সম্মেলনে অংশ নেয়। চীন, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, ইসলামী নেতা ও চিন্তাবিদরা এতে যোগ দেন।

সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তিপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর আঞ্চলিক কাঠামো গড়ে তুলতে বিশ্ব ইসলামী নেতৃত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা

সাভারে এনসিপির সমাবেশে হামলা : তদন্ত ও দ্রুত বিচার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক

জুলাই অভ্যুত্থানের চেতনায় লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবি পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা

যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল ইনকিলাব মঞ্চ ইউকে

লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতি