আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ মে ২০২৬ রবিবার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও হামলার অভিযোগ তুলে তা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বিধানসভা নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ভোট দেওয়া একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মুসলমানরা ভোট দেয়নি—এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে পরোক্ষভাবে হামলার উস্কানি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, এটি উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ভারতের মতো গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রের জন্য লজ্জাজনক। একই সঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
শনিবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দলের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, হাজী জালাল উদ্দিন বকুল, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী আব্দুল বারী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডা. নিয়ামত আলী ফকির, মো. আতিকুল ইসলাম, মাওলানা ক্বারী সিদ্দিকুর রহমান, মুফতী আল-আমিন, মাওলানা আখতারুজ্জামান আশরাফী, মুফতী আবুল হাসান কাসেমী ও মাওলানা সাইফুল ইসলাম জামালীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় প্রচারপত্র, স্টিকার ও ছোট বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ১১ মে গাজীপুর জেলা সফরের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে নেত্রকোনা, কিশোরগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও সাতক্ষীরা জেলা সফরেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্কার/ইএমই
দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মজলিসে শূরার অধিবেশনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। নেতারা বলেন, জাতীয় ঐকমত্য, গণতান্ত্রিক সংস্কার, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই সনদের কার্যকর বা
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় শোষণ, লুটপাট করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার প্রতিপা
লন্ডনের গ্র্যান্ড রসুই রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে নতুন সংগঠন ‘ইনকিলাব মঞ্চ ইউকে’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা ন্যায়বিচার প্রতি