অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি স্বাধীনতার ওপর আঘাত : জামায়াত

ছবি : সংগৃহীত

সংস্কার ২১ মে ২০২৬ বৃহস্পতিবার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করাকে বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেছেন, এ সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে এবং জনগণের আস্থার ভিত্তিকে দুর্বল করেছে।

বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার।

শিশির মনির বলেন, স্বাধীনতার পর থেকে বিচার বিভাগকে স্বাধীন করার নানা উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক ও সামরিক শাসনের কারণে তা পূর্ণতা পায়নি। তিনি উল্লেখ করেন, ১৯৯৯ সালের মাজদার হোসেন মামলার রায়ের ভিত্তিতে ২০০৭ সালে বিচার বিভাগকে ম্যাজিস্ট্রেসি থেকে পৃথক করা হয় এবং বিচারকদের নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়।

তবে বিচারকদের ছুটি, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনে থাকায় প্রশাসনিক প্রভাবের সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালে একটি রিটের পর হাইকোর্ট পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন। পরে সরকার অধ্যাদেশ জারি করে সচিবালয় প্রতিষ্ঠা করে এবং তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এর উদ্বোধন হয়। কিন্তু চলতি বছরের ১০ এপ্রিল সেই অধ্যাদেশ বাতিল করা হয়।

শিশির মনির অভিযোগ করেন, পরে বিচার বিভাগের সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার মাধ্যমে সচিবালয়ের কার্যক্রম কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিষয়ক সব কার্যক্রম সুপ্রিম কোর্টের অধীনে থাকা উচিত। এসব ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে থাকলে অধস্তন আদালতের বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না।

এছাড়া প্রধান বিচারপতির ৫০ কোটি টাকার বাজেট অনুমোদনের ক্ষমতা বাতিল এবং বিচারক নিয়োগ ও বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করারও অভিযোগ করেন তিনি।

শিশির মনির বলেন, বর্তমানে দেশে প্রতি ৭৮ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক রয়েছেন, যা উদ্বেগজনক। ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করতে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় পুনর্বহালের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা