আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ জুন ২০২৬ সোমবার: ভোলার চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে বিএনপির একটি কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাজ ইউনিয়নে সামরাজ বিএনপির একটি অফিসে কয়েকজনের উপস্থিতিতে এক যুবক হঠাৎ স্লোগান দেন,“কিসের জামায়াত, কিসের বিএনপি, কিসের এনসিপি; আমরা তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।” উপস্থিত অন্যদের মধ্যে এ সময় ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।
স্থানীয় সূত্র জানায়, ভিডিও প্রকাশের পর মাদ্রাজ ইউনিয়নের ছাত্রনেতাসহ এলাকাবাসী অভিযুক্ত রাহায়ন (১৭) ও আরিফের (১৬) কাছে জানতে চাইলে তারা দাবি করেন, নুর আলম মুন্সি ও জামাল নামের দুই ব্যক্তি তাদের ভিডিও ধারণে উৎসাহ দেন এবং ভিডিও করার জন্য টাকা দেওয়ার আশ্বাস দেন। এ ঘটনায় মাদ্রাজ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান বাদী হয়ে চরফ্যাশন থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
অভিযোগ রয়েছে, ঘটনার পর ছাত্রদল নেতাকর্মী ও এলাকাবাসী রাহায়ন, আরিফ, অজিউল্লাহ ও আলউদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। চরফ্যাশন থানার ওসি মাহমুদ-আল-ফরিদ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর বলেন, ভিডিওটি দেখার পর প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংস্কার/ইএমই
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)’ গঠন করা হয়েছে। মঙ্গলবার দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করবে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মানবিক সহায়তা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটি অনুমোদন করেছে। ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ভারপ্রাপ্ত
শিশু রামিসার ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। একই সঙ্গে দেশব্যাপী হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসের বিরুদ্ধে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ