অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ফ্যাসিবাদ ফিরলে দ্রুত পতন ঘটবে : হুঁশিয়ারি ইসহাক সরকারের

ছবি : সংগৃহীত

সংস্কার ২৫ এপ্রিল ২০২৬ শনিবার: ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অধিকার ক্ষুণ্ন হলে আবার রাজপথে নামা হবে এবং শাসকগোষ্ঠীর পতন ঘটাতে বেশি সময় লাগবে না।  শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন এবং এ মন্তব্য করেন।

বক্তব্যে ইসহাক সরকার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে একটি ঐতিহাসিক পরিবর্তন এসেছে। তিনি উল্লেখ করেন, ‘৩৬শে জুলাই’ সংঘটিত সেই আন্দোলনে তিনি ছাত্রদের সঙ্গে একাত্ম হয়ে রাজপথে ছিলেন।

নিজেকে একজন বিপ্লবী দাবি করে তিনি বলেন, প্রায় ১০ বছর বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে অসংখ্য সহযোদ্ধাকে হারিয়েছেন। তার মতে, দেশের মানুষের মুক্তির পথ হিসেবে এনসিপিই কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে তার পরিবারের বিরুদ্ধে প্রায় দেড় শতাধিক মামলা হয়েছে এবং নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়েছে। তবে কোনো অবস্থাতেই আপস করেননি বলেও জানান তিনি।

বিএনপি ছাড়ার প্রসঙ্গে ইসহাক বলেন, তিনি যে দলের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি এখন তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে। তিনি মন্তব্য করেন, ‘১৪০০ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, দেশের জনগণ এখনো এনসিপির দিকে তাকিয়ে আছে। দলটি সক্রিয়ভাবে রাজপথে থাকলে জনগণের অধিকার ফিরে আসবে, আর নিষ্ক্রিয় হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গণভোট ও জনআকাঙ্ক্ষার বিপক্ষে সরকার : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি

শিক্ষার্থীদের দমন করে কোনো সরকার টিকতে পারেনি : পাটওয়ারী

বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আজ শিক্ষামন্ত্রী : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও

অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীর পরিবর্তন চান নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা