আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০২ জানুয়ারী ২০২৬: রাজধানীর দারুস সালামে ফুরফুরা শরীফের ৬৪তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের আগে আখেরী মোনাজাতের মাধ্যমে চারদিনব্যাপী এই মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা শরীফের বর্তমান গদিনশীন পীর শাইখ আবু বকর আবদুল হাই মেশকাত সিদ্দিকী মাঃ জিঃ আঃ। মোনাজাতে তিনি বিশ্বের সকল মুসলমানের হেফাজত এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করেন।
মোনাজাতের আগে সংক্ষিপ্ত বয়ানে ফুরফুরার পীর মেশকাত সিদ্দিকী বলেন, মুসলমানদের দুনিয়ার অকল্যাণ থেকে পরাধীনতা মুক্ত হয়ে আল্লাহর অধীন জীবন যাপন করতে হবে। এজন্য দুনিয়ার জীবনে সব ধরনের অন্যায় ও অপরাধ থেকে দূরে থাকার পথ অবলম্বন জরুরি। তিনি বলেন, দ্বীনি সমাজের পরিবেশ গড়ে তোলা আলেম-ওলামা, পীর-মাশায়েখ, দ্বীনের দায়ি ও সৎ মানুষদের দায়িত্ব ও কর্তব্য।
চারদিনব্যাপী এই মাহফিলের সমাপনী মোনাজাতে অংশ নেন মাদরাসা ই ফুরফুরার প্রধান মুফতী ও শায়খুল হাদিস এবং ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমাদ মোজাদ্দেদী। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম, বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আ ন ম আতাউল্লাহ নাঈম, দারুস সালাম থানা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু হানিফসহ আরও অনেকে।
মাহফিলের চারদিনে দেশবরেণ্য আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। আখেরী মোনাজাতে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
সংস্কার/ইএমই
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার