আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতকবি ও প্রাবন্ধিক ফরহাদ
মজহার এর দৃষ্টিতে, বাংলাদেশে বাম মানেই ফ্যাসিস্ট। তিনি বলেন, ‘কারণ তারা কোনদিন কার্ল
মার্কস পড়ে নাই, কংগ্রেসের ইশতেহার পড়ে নাই। বাংলাদেশে বামপন্থী মানেই ফ্যাসিবাদের
আরেকটা রূপ’। বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট
শক্তির হাত থেকে মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাত আটটায় জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান ও গঠন : বাংলাদেশে রাজনৈতিক
ধারার বিকাশ প্রসঙ্গে’ শীর্ষক পাঠ পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় দর্শকদের
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান হলো জনগণের ইচ্ছা ও সংকল্পের প্রকাশ। রাষ্ট্র
বুঝতে হলে জনগণের সার্বভৌমত্ব কী তা বুঝতে হবে। আমরা বাঙালি না মুসলমান এই প্রশ্নের
জবাবই তো গত ৫০ বছরে খুঁজে পাইনি। প্রধান পাঠ পর্যালোচকের বক্তব্যে ফরহাদ মজহার বলেন,
'ফ্যাসিস্ট সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার এখনো টিকে আছে। বাংলাদেশের যে সংবিধান
এখন চালু রয়েছে তা শেখ হাসিনা প্রণীত ফ্যাসিস্ট সংবিধান। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানে
অন্তবর্তীকালীন সরকার বলে কিছু নেই। তাই এই সংবিধান অনুসারে এই সরকার অবৈধ। বাংলাদেশ
এখনো ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্ত হয়নি। গণঅভ্যুত্থানের ফলে এই সংবিধান অবৈধ হয়েছে
অথবা সংবিধান ঠিক থাকলে এই বর্তমান সরকার অবৈধ। দুইটা একসাথে বৈধ হতে পারে না। ছাত্রজনতার
গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচার সরকারের পতন ঘটলে সংবিধান স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে
গেছে। তিনি আরও বলেন, সরকারের পতনের পর পরই সংবিধান অবৈধ হয়ে গেছে। নতুন সংবিধান তৈরি
করতে হবে। সবার আগে রাষ্ট্র গঠন করতে হবে কেননা রাষ্ট্র গঠন করতে না পারলে সংবিধান
প্রণয়ন করা সম্ভব না। যদি এই সংবিধান অবৈধ না হয় তাহলে এই অন্তবর্তীকালীন সরকার অবৈধ,
ছাত্রজনতার গণঅভ্যুত্থান অবৈধ, আমরা অবৈধ। এক জায়গায় দুই নীতি কখনো থাকতে পারে না।
তাই এই সরকারের প্রধান কাজ হবে একটা গঠনতন্ত্র সৃষ্টি করে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা
করা।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা
আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে
চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার