আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ ফেব্রুয়ারী ২০২৬: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রশাসনের কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আপনারা যদি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যান, তাহলে আবার ৫ আগস্ট ফিরে আসবে। ভোট চোরদের হাতে দেশ তুলে দিলে একদিন তারা জনগণের সন্তানদের গুলি করে হত্যার কথাও বলবে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এনসিপি সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা মাদকসম্রাটের কাছ থেকে দলটি টাকা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের আদালতেই তাদের জবাব দিতে হবে।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে এবং মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছে। এসব অনিয়মের জবাব জনগণ ৫ আগস্ট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, পাঁচশ বা এক হাজার টাকার জন্য একদিন ভালো থাকবেন, নাকি পাঁচ বছর দেশের মালিক হবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত।
সাংবাদিকদের উদ্দেশেও কড়া বক্তব্য দেন তিনি। বলেন, কিছু মিডিয়া দীর্ঘ ১৭ বছর ধরে একটি দলের বন্দনা করেছে এবং তারেক জিয়াকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করেছে। নিরপেক্ষ না হলে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০টি করে ভোট চাওয়ার আহ্বান জানাতে হবে এবং আগামী ১২ তারিখ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মো. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন।
সংস্কার/ইএমই
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা ও গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, পুলিশকে নির্দলীয়, পেশাদার ও স্বাধীন করতে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি
বগুড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা কখনো সফল হয়নি। ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীরাই পরিবর্তনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে অবজ্ঞা করা উচিত নয়। তার দাবি, এসব শিক্ষার্থী রাস্তায় নেমে আন্দোলন করেছিল বলেই বর্তমান সরকারের অনেকেই আজ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও
দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতে আরও গতিশীলতা আনতে চার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা